অবাঞ্ছিত ও টেলি-বিপণন কল কিংবা ভুয়ো কলের হাত থেকে গ্রাহকদের বাঁচাতে বহু দিন ধরে নানা পদক্ষেপ করছে টেলি নিয়ন্ত্রক ট্রাই। এ বার আরও এক পা এগিয়ে সেগুলির বিরুদ্ধে অভিযোগ করার অ্যাপ আনল তারা। সেই সঙ্গে এই নিয়ে সমস্যা না মিটলে আরও উপর মহলে নালিশের সুবিধা আনা হয়েছে। ফোন কলের মান নিয়ে অসন্তুষ্ট হলেও করা যাবে অভিযোগ। এর মধ্যে প্রথম দু’টির কাজ সম্পূর্ণ। শেষটি মাস খানেকে চালু হবে বলে জানান ট্রাই চেয়ারম্যান অনিল কুমার লাখোটি।
তাঁর দাবি, এ ধরনের অভিযোগ জানানো আরও সহজ করতে ইংরেজি, হিন্দির পাশাপাশি আঞ্চলিক ভাষাতেও পরিষেবা চালু করা হয়েছে। এর জন্য ১০ বছর বাদে অ্যাপটি নতুন করে এনেছে ট্রাই। এ ছাড়াও, ৪জি ও ৫জি-র গতি নিয়ে সমস্যা থাকলে তা গ্রাহক ‘মাই স্পিড’ অ্যাপের মাধ্যমে জানাতে পারবে। আর পরিষেবা নিয়ে সমস্যার কথা জানাতে ‘মাই কল’ অ্যাপ মাস খানেকেই চালু হয়ে যাবে বলেই জানিয়েছেন ট্রাই চেয়ারম্যান।
লাখোটি জানান, ২০২৫-এ ‘ডিএনডি’ অ্যাপে ১৭ লক্ষের বেশি অভিযোগ জমা পড়েছে। সামগ্রিক জমা পড়েছে ৩১ লক্ষের বেশি। এর থেকেই স্পষ্ট গ্রাহকেরা এই অ্যাপের মাধ্যমেই বেশি অভিযোগ জানান।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)