E-Paper

৩৩ শতাংশ হারে বাড়বে ঘরের সংখ্যা, কলকাতায় আগামী চার বছরে চার হোটেল তৈরি করবে পার্ক গোষ্ঠী

প্রায় ৬০০ কোটি টাকায় প্রকল্প হাতে নিয়েছে পার্ক হোটেলের মূল সংস্থা এপিজে সুরেন্দ্র গোষ্ঠী এবং অম্বুজা নেওটিয়া গোষ্ঠী। বুধবার এই নিয়ে এক সাংবাদিক সম্মেলনে অম্বুজা কর্ণধার হর্ষবর্ধন নেওটিয়া জানান, ওই হোটেলের পাশাপাশি ২০৩০-এর মধ্যে আবাসনও তৈরি হয়ে যাবে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৬:২৬

—প্রতীকী চিত্র।

আগামী চার বছরে শহর কলকাতায় ৩৩ শতাংশের বেশি হারে বাড়বে পাঁচতারা হোটেলের ঘর সংখ্যা। ৫১১১ থেকে পৌঁছবে প্রায় ৬৮২০টিতে। দাবি পার্ক হোটেলের এমডি বিজয় দেওয়ানের। তিনি জানান, এই সম্ভাবনার হদিশ পেয়েই চার বছরে চারটি নতুন বিলাসবহুল হোটেল খুলছে পার্ক হোটেল গোষ্ঠী। ২১৮টি ঘর সম্পন্ন সব থেকে বড়টি হচ্ছে ই এম বাইপাসে। সঙ্গে গড়ে উঠছে ২০ তলা আবাসনও। প্রায় ৬০০ কোটি টাকায় প্রকল্প হাতে নিয়েছে পার্ক হোটেলের মূল সংস্থা এপিজে সুরেন্দ্র গোষ্ঠী এবং অম্বুজা নেওটিয়া গোষ্ঠী। বুধবার এই নিয়ে এক সাংবাদিক সম্মেলনে অম্বুজা কর্ণধার হর্ষবর্ধন নেওটিয়া জানান, ওই হোটেলের পাশাপাশি ২০৩০-এর মধ্যে আবাসনও তৈরি হয়ে যাবে।

নেওটিয়ার মতে, কলকাতায় জনপ্রিয় হচ্ছে পাঁচতারা হোটেলের গা ঘেঁষা আবাসন প্রকল্প। তাই এই যৌথ উদ্যোগ। এখানে দু’টি টাওয়ারে মোট ৬৯টি আবাসন থাকবে। প্রকল্পে অম্বুজাদের অংশীদারি ৪৫%। বাকি ৫৫% এপিজের। গোষ্ঠীর করণ পল ও প্রিয়া পল-ও ছিলেন এ দিন। বিজয় জানান, কলকাতায় হোটেলের ঘর ভাড়া ৭০-৭৫ শতাংশ থেকে আরও বাড়ছে মূলত পর্যটকের সংখ্যা বাড়তে থাকায় এবং ব্যবসায়িক সম্মেলন, বিয়ে-সহ একাধিক ক্ষেত্রে এই শহর বহু মানুষের পছন্দের হওয়ায়। লক্ষ্মী টি-র সঙ্গে উত্তরবঙ্গে একটি হোটেল এবং দার্জিলিং-এ দু’টি মাঝারি হোটেলের দায়িত্বও হাতে নিচ্ছে পার্ক হোটেল গোষ্ঠী।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

park Hotel

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy