Advertisement
E-Paper

ফের বাড়ল পেট্রল-ডিজেলের দাম, টানা পাঁচ দিন

গত পাঁচ দিনে ওই চার মেট্রো শহরে লিটার পিছু পেট্রলের দাম ৯৭ পয়সা থেকে ১ টাকা ৩ পয়সা বেড়েছে। পাশাপাশি, ডিজেলের দাম বেড়েছে ১ টাকা থেকে ১ টাকা ২৪ পয়সা।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ মে ২০১৮ ১২:৫৪
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

ফের বাড়ল পেট্রল-ডিজেলের দাম। এ নিয়ে পর পর পাঁচ দিন। দিল্লি, কলকাতা, মুম্বই ও চেন্নাইয়ে শুক্রবার পেট্রল ও ডিজেলের দাম বেড়েছে ২৮ থেকে ৩১ পয়সা।

গত পাঁচ দিনে ওই চার মেট্রো শহরে লিটার পিছু পেট্রলের দাম ৯৭ পয়সা থেকে ১ টাকা ৩ পয়সা বেড়েছে। পাশাপাশি, ডিজেলের দাম বেড়েছে ১ টাকা থেকে ১ টাকা ২৪ পয়সা।

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড-এর তথ্য অনুযায়ী দাম বৃদ্ধির ফলে এ দিন দিল্লিতে লিটার পিছু পেট্রলের দাম দাঁড়িয়েছে ৭৫.৬১, কলকাতায় ৭৮.২৯, মুম্বইয়ে ৮৩.৪৫ এবং চেন্নাইয়ে ৭৮.৪৬ টাকা। অন্য দিকে, ডিজেলের দাম এই চার শহরে বেড়ে দাঁড়িয়েছে ৬৭.০৮ (দিল্লি), ৬৯.৬৩ (কলকাতা), ৭১.৪২ (মুম্বই) এবং ৭০.৮ (চেন্নাই)।

আরও পড়ুন: ব্যাঙ্ক চাঙ্গা হবে কোন পথে, খুঁজছেন গয়াল

আরও পড়ুন: রাষ্ট্রপতির কাছে ছ’টি রাজ্যের অর্থমন্ত্রীরা

বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম হু হু করে বাড়ছে। ২০১৪-র পর এ বার সর্বোচ্চ। আর সেই প্রভাবটাই পড়ছে ভারতে পেট্রল-ডিজেলের দামের উপর। শুধু তাই নয়, মার্কিন ডলারের থেকে টাকার দাম এ বছরে ৬ শতাংশ কমে যাওয়ায় সেটাও জ্বালানির দামকে প্রভাবিত করছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিশ্ব বাজারে তেল বৃহস্পতিবারই ছুঁয়েছে ব্যারেল প্রতি ৮০ ডলার। ২০১৪ সালের পরে যা সব থেকে বেশি। এক ডলারও ৬৮ টাকার কাছাকাছি। ফলে তেল আমদানির খরচ বাড়ছে।

তথ্যসূত্র: আইওসিএল-এর ওয়েবসাইট থেকে

petrol diesel price hike পেট্রল ডিজেল
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy