E-Paper

ছ’দিনে ৫১৫০ টাকা দাম কমল সোনার, বেশ কয়েক হাজার কমল রুপোর দামও

ছ’দিনে কলকাতার বাজারে ১০ গ্রাম খুচরো পাকা সোনার (২৪ ক্যারাট) দাম কমল ৫১৫০ টাকা আর এক কেজি খুচরো রুপোর ১৬,৬০০ টাকা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ জুন ২০২৬ ০৭:০২

— প্রতীকী চিত্র।

গত সোমবার থেকে ছ’দিনে কলকাতার বাজারে ১০ গ্রাম খুচরো পাকা সোনার (২৪ ক্যারাট) দাম কমল ৫১৫০ টাকা আর এক কেজি খুচরো রুপোর ১৬,৬০০ টাকা। স্বর্ণশিল্প, পাকা সোনা বিক্রেতা-সহ সংশ্লিষ্ট মহলের দাবি, এর কারণ দামি ধাতুর পড়তি চাহিদা, ডলারে আগ্রহ এবং আমেরিকায় সুদ বৃদ্ধির ইঙ্গিত।

জে জে গোল্ডের ডিরেক্টর হর্ষদ আজমেরা বলেন, ‘‘সোমবার থেকে দাম পড়া শুরু হলেও সোনা-রুপো গত দু’দিনে বেশি পড়েছে। যার অন্যতম কারণ, বুধবার আমেরিকার কেন্দ্রীয় ব্যাঙ্ক ফেডারাল রিজ়ার্ভের নতুন কর্তার অচিরেই সুদ বৃদ্ধির বার্তা। তিনি জানিয়েছেন, যে ভাবে মূল্যবৃদ্ধি চড়ছে তাতে সেপ্টেম্বরের মধ্যে ১৪০ বেসিস পয়েন্ট পর্যন্ত সুদ বাড়তে পারে। তখন বহু লগ্নিকারী সোনা-রুপো বা শেয়ার পুঁজি সরাবেন বন্ডে। ওই ঘোষণার পর থেকেই তাই দামি ধাতুর দাম আরও দ্রুত পড়েছে।’’ রাখালচন্দ্র দে জুয়েলার্সের ডিরেক্টর নবীন চন্দ্রের মতে, প্রধানমন্ত্রী গয়না কিনতে বারণ করার পরে দেশে সোনার চাহিদাও কমেছে। আমদানি কমেছে প্রায় ৭০%। চাহিদা কমায় পড়ছে দাম। তবে সোনা-রুপোর দর নামছে বিশ্ব বাজারেও।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Gold and Silver Price gold and silver

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy