Advertisement
E-Paper

মোদীর ডাকে সাড়া, কাশ্মীরে লগ্নির পথে মুকেশ

মুকেশ এ দিন বলেন, পুলওয়ামায় নিহত সিআরপি জওয়ানদের পরিবারের জীবনযাপন ও সন্তানের শিক্ষার খরচ বইবে রিলায়্যান্স।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ অগস্ট ২০১৯ ০১:৫৭
মুকেশ অম্বানী। ছবি: রয়াটার্স।

মুকেশ অম্বানী। ছবি: রয়াটার্স।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডাকে সাড়া দিয়ে জম্মু-কাশ্মীর ও লাদাখে লগ্নির পরিকল্পনা করছেন রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ়ের কর্ণধার মুকেশ অম্বানী। সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বিলোপের পরে এ মাসের ৮ তারিখে জাতির উদ্দেশে দেওয়া বক্তৃতায় মোদী কাশ্মীরে লগ্নি করতে অনুরোধ করেন শিল্পকে। লক্ষ্য কর্মসংস্থান। এর পরেই আজ মুকেশ বলেন, ‘‘জম্মু-কাশ্মীর ও লাদাখের মানুষের উন্নয়নে দায়বদ্ধ আমরা। কী ভাবে এ কাজ হতে পারে তা দেখতে টাক্স ফোর্স গড়ব। আগামী মাসগুলিতে সেখানে উন্নয়নের স্বার্থে বেশ কিছু ঘোষণা করতে চলেছি।’’

জঙ্গি কার্যকলাপ বন্ধ করতে কাশ্মীরের উন্নয়ন জরুরি, বলেছিলেন মোদী। শিল্প মহল এ জন্য ১০টি ক্ষেত্রকে চিহ্নিতও করেছে। বণিকসভা সিআইআইয়ের মতে, পর্যটন, ক্ষুদ্র শিল্প, পরিকাঠামো, ঋণের ব্যবস্থা, কর্মদক্ষতা বাড়ানোয় জোর দেওয়া জরুরি। যদিও প্রশ্ন উঠেছে, সারা দেশে যখন লগ্নির আকাল, তখন জম্মু-কাশ্মীরে লগ্নির বন্যা বইবে কী ভাবে?

মুকেশ এ দিন বলেন, পুলওয়ামায় নিহত সিআরপি জওয়ানদের পরিবারের জীবনযাপন ও সন্তানের শিক্ষার খরচ বইবে রিলায়্যান্স।

Mukesh Ambani Reliance Investment Article 370 Kashmir Jammu And Kashmir

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy