Advertisement
E-Paper

মোথাবাড়িতে বিচারকদের হেনস্থার ঘটনায় কংগ্রেস প্রার্থীকে গ্রেফতার করল এনআইএ, কোন ষড়যন্ত্রে যুক্ত সায়েম?

মোথাবাড়িতে বিচারকদের হেনস্থার ঘটনায় কংগ্রেস প্রার্থী সায়েম চৌধুরীকে গ্রেফতার করল এনআইএ। কলকাতায় তদন্তকারী সংস্থার দফতরে ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় এই জাতীয় কংগ্রেস নেতাকে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ জুন ২০২৬ ১৩:৪১
NIA arrests INC candidate in Mothabari judicial officers attack incident

মোথাবাড়িকাণ্ডে গ্রেফতার কংগ্রেস প্রার্থী সায়েম চৌধুরী। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

মোথাবাড়িতে বিচারকদের হেনস্থার ঘটনায় কংগ্রেস প্রার্থী সায়েম চৌধুরীকে গ্রেফতার করল এনআইএ। কলকাতায় তদন্তকারী সংস্থার দফতরে ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় এই জাতীয় কংগ্রেস নেতাকে।

বিধানসভা নির্বাচনের আগে, এসআইআরের কাজে নিযুক্ত বিচারকদের মালদহের মোথাবাড়িতে ঘেরাও এবং তাঁদের গাড়ির উপর হামলার ঘটনার তদন্ত করছে এনআইএ। ইতিমধ্যেই এই তদন্তে ৭২ জনকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। চার্জশিটও দেওয়া হয়েছে ৩১ জনের বিরুদ্ধে।

তদন্তকারী সংস্থার দাবি, বিধানসভা নির্বাচনে মোথাবাড়ির কংগ্রেস প্রাার্থী সায়েম ওরফে বাবু চৌধুরী বিডিও অফিস ঘেরাওয়ের ঘটনায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। এনআইএ সূত্রে খবর, তদন্তকারীদের কাছে একাধিক ভিডিয়ো এসেছে যেখানে দেখা যাচ্ছে সায়েম উস্কানিমূলক মন্তব্য করছেন এসআইআরের বিরুদ্ধে এবং এসআইআর প্রক্রিয়ার সঙ্গে যুক্ত বিচারবিভাগীয় আধিকারিকদের বিরুদ্ধে। তদন্তকারীদের দাবি, কেবল ঘেরাও নয়, ওই রাতেই বিডিও অফিস থেকে বিচারকেরা ফেরার পথে তাঁদের গাড়িতে যে হামলা হয়, তার নেপথ্যেও ভূমিকা রয়েছে সায়েমের।

মোথাবাড়িতে হামলার ঘটনায় রাজ্য পুলিশ প্রথমে গ্রেফতার করেছিল মোথাবাড়ির আইএসএফ প্রার্থী শাহজাহান আলি কাদরিকে। পরে এনআইএ তাঁকে হেফাজতে নেয় এবং তাঁর বিরুদ্ধে চার্জশিটও পেশ করে। আইএসএফের স্থানীয় প্রভাবশালী নেতা গোলাম রব্বানিকেও এই ঘটনায় গ্রেফতার করেছে তদন্তকারী সংস্থা।

এপ্রিল মাসে এনআইএ তদন্তভার নেওয়ার পর সায়েমকে কালিয়াচক থানায় ডেকে বেশ কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। তদন্তকারীদের ইঙ্গিত, তখন সায়েমের বিরুদ্ধে পর্যাপ্ত তথ্য প্রমাণ ছিল না তাঁদের হাতে। পরবর্তী সময়ে পর্যাপ্ত তথ্যপ্রমাণ হাতে আসার পরেই ফের তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য কলকাতায় তলব করা হয় এবং পরে গ্রেফতারের সিদ্ধান্ত নেওয়া হয়।

Mothabari NIA congress candidate

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy