Advertisement
E-Paper

সমুদ্রের কিনারার পাথরে বসতেই ঢেউয়ের ধাক্কায় ছিটকে তলিয়ে গেলেন তরুণ! বাঁচার মরিয়া চেষ্টার ভিডিয়ো ভাইরাল

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ফুঁসে ওঠা সমুদ্রের উপর ঝুলতে থাকা একটি পাথরের কিনারায় বসে আছেন ৩৩ বছরের আশপাক। সমুদ্রতীরের একটি পাথরের উপর বসে থাকা সত্ত্বেও বিপদ সম্পর্কে সম্ভবত অবগত হননি তিনি। উঁচু ঢেউ আছড়ে পড়ছে সেই পাথরে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ জুন ২০২৬ ১৩:৫২

ছবি: সংগৃহীত।

পাথরের উপর বসে সমুদ্রের শোভা দেখতে দিয়ে মৃত্যুকে ডেকে আনলেন এক তরুণ। বিশাল এক ঢেউ এসে ভাসিয়ে নিয়ে গেল তাঁকে। গোয়ার বাগা সৈকতের ঘটনা। জলস্রোতের ধাক্কায় টাল সামলাতে না পেরে সটান সমুদ্রে পড়ে যান তিনি। ঢেউয়ের টানে ভাসতে ভাসতে সমুদ্রের গভীরে তলিয়ে যান ওই যুবক। সংবাদ প্রতিবেদন অনুসারে, মৃত ব্যক্তি কর্নাটকের বিজাপুরের বাসিন্দা। নাম আশপাক মাসালি। সেই দুর্ঘটনাটি আশপাকের বন্ধুদের ক্যামেরায় ধরা পড়েছে। সেই ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়েছে। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ফুঁসে ওঠা সমুদ্রের উপর ঝুলতে থাকা একটি পাথরের কিনারায় বসে আছেন ৩৩ বছরের আশপাক। সমুদ্রতীরের একটি পাথরের উপর বসে থাকা সত্ত্বেও বিপদ সম্পর্কে সম্ভবত অবগত হননি তিনি। উঁচু ঢেউ আছড়ে পড়ছে সেই পাথরে। তেমনই এক সুউচ্চ জলোচ্ছ্বাসের ধাক্কায় ভারসাম্য হারিয়ে ফেলেন তিনি। বর্ষার উত্তাল ঢেউ তাঁকে সমুদ্রে টেনে নিয়ে যায়। ডুবে যান তরুণ। গোয়া কর্তৃপক্ষ একটি অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করে। বেশ কয়েক ঘণ্টা তল্লাশির পর উদ্ধারকারী দল উপকূল থেকে তরুণের মৃতদেহ উদ্ধার করে।

ভিডিয়োটি ‘বাণী_মেহরোত্রা’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে পোস্ট করার পর তা ইতিমধ্যেই বহু বার দেখা হয়েছে। এই মর্মান্তিক ঘটনার পরিপ্রেক্ষিতে গোয়া প্রশাসন পর্যটকদের উপকূলবর্তী পাথরে দাঁড়াতে বা বসতে নিষেধ করেছে। জোয়ারের সময় বা খারাপ আবহাওয়ার সময় সমুদ্রে না নামার অনুরোধ জানিয়েছে। শক্তিশালী ঢেউ আগাম কোনও সতর্কবার্তা ছাড়াই

Goa beach trip

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy