নতুন বছরে গ্রাহকদের জন্য চমক, অফারের থালি সাজিয়ে হাজির জিয়ো
নতুন বছরকে আরও স্পেশ্যাল করার জন্য গ্রাহকদের কাছে অফারের সম্ভার নিয়ে হাজির হল রিলায়্যান্স জিয়ো।
নতুন বছরকে আরও স্পেশ্যাল করার জন্য গ্রাহকদের কাছে অফারের সম্ভার নিয়ে হাজির হল রিলায়্যান্স জিয়ো।
স্মার্টফোন গ্রাহক এবং জিয়ো ফোন গ্রাহক উভয়ের জন্যই ২০২০ হ্যাপি নিউ ইয়ার অফার নিয়ে এসেছে জিয়ো।
কী রয়েছে এই অফারে? একবার রিচার্জ করলেই মিলবে বছরভর আনলিমিটেড ভয়েস কল এবং ডেটার সুবিধা।
জিয়োর তরফে জানানো হয়েছে, তার জন্য ২০২০ টাকা দিয়ে রিচার্জ করতে হবে। স্মার্টফোন গ্রাহকেরা ২০২০ টাকা দিয়ে রিচার্জ করে পাবেন আনলিমিটেড ভয়েস কলের সুবিধা।
এছাড়া এক বছর ধরে দেড় জিবি দৈনিক ডেটা, এসএমএস এবং জিয়ো অ্যাপের সুবিধা।
আরও পড়ুন:
আর জিয়ো ফোন গ্রাহকেরা পাবেন, আনলিমিটেড ভয়েস কল, প্রতিদিন ০. ৫ জিবি ডেটা, এসএমএস এবং জিয়ো অ্যাপ।
এছাড়া একটা জিয়ো ফোনও বিনামূল্যে পাচ্ছেন তাঁরা। এই অফার ২৪ ডিসেম্বর থেকে শুরু হয়ে গিয়েছে। জিয়োর তরফে জানানো হয়েছে, এটা লিমিটেড পিরিয়ড অফার। তবে কতদিন পর্যন্ত অফারটা থাকবে তা জানায়নি জিয়ো।
মাত্র তিন মাস আগেই গ্রাহকদের জন্য দিওয়ালি অফার নিয়ে হাজির হয়েছিল রিলায়্যান্স জিয়ো। তাতে সারা দেশে ১৪৯ টাকার প্রিপেড প্ল্যান নিয়ে এসেছিল।
১৪৯ টাকার প্রিপেড প্ল্যানে প্রতিদিন এক জিবি ডেটা, জিয়ো থেকে জিয়ো আনলিমিটেড ফ্রি ভয়েস কলের সুবিধা ছিল।
আরও পড়ুন:
এ ছাড়া জিয়ো থেকে অন্য নেটওয়ার্কে ভয়েস কলের জন্য ফ্রি ৩০০ মিনিটের সুবিধা রয়েছে। রয়েছে প্রতিদিন ১০০টা করে ফ্রি এসএমএস। ১৪৯ টাকার ওই প্রিপেড প্ল্যানের ভ্যালিডিটি ২৪ দিন।