গত অর্থবর্ষে (২০২৫-২৬) নিট মুনাফা বাড়ালেও, শেয়ার বাজারকে খুশি করতে পারল না স্টেট ব্যাঙ্কের আর্থিক ফলাফল। বিএসই-তে তাদের শেয়ার দর পড়ল ৬.৬২%। কারণ, এই সময়ে স্টেট ব্যাঙ্কের নিট মুনাফা ১২.৮৮% বেড়ে দাড়িয়েছে ৮০,০৩২ কোটি টাকা। কিন্তু চতুর্থ ত্রৈমাসিকে (জানুয়ারি-মার্চে) তা ১১.৪৫% কমে হয়েছে ২৭,৭০৪ কোটি। পাশাপাশি, ঋণ বাবদ আয়ের থেকে ঋণ বাবদ ব্যয়ের (নিম) ফারাক কমেছে ২১ বেসিস পয়েন্ট। সূচক পড়ায় ঋণপত্র ও শেয়ার লেনদেন খাতে মুনাফা হ্রাস পেয়েছে। ফলে খুশি নন লগ্নিকারীরা। তবে এর মধ্যে ভাল খবর হল গত অর্থবর্ষের শেয়ার পিছু ১৭.৩৫ টাকা ডিভিডেন্ড ঘোষণা করেছে এসবিআই। রেকর্ড ডেট ১৬ মে। অর্থাৎ ওই দিন যে
শেয়ারহোল্ডারের হাতে ব্যাঙ্কের শেয়ার থাকবে, তাঁরা ডিভিডেন্ড পাবেন।
বাজার বিশেষজ্ঞ আশিস নন্দী বলেন, পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে দেশে বাড়তে পারে মূল্যবৃদ্ধির হার। সে ক্ষেত্রে বাড়বে ঋণ ও জমায় সুদ। কিন্তু ঋণে সুদের হার আমানতের সমান হারে বাড়ানো না গেলে ব্যাঙ্কের মূলধন সংগ্রহের খরচ বাড়বে। সে ক্ষেত্রে কমতে পারে নিম। যার নেতিবাচক প্রভাব পড়বে মুনাফায়। তাই অনুৎপাদক সম্পদ কমলেও, এসবিআই-এর ফলে খুশি নয় বাজার।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)