E-Paper

পড়ল শেয়ার বাজার, কিছুটা কমল সোনা-রুপোর দাম, সামান্য বৃদ্ধি টাকার দামে

বিশেষজ্ঞদের দাবি, রিজ়ার্ভ ব্যাঙ্কের সুদ ঘোষণার আগে হাতের শেয়ার বিক্রি করে মুনাফা ঘরে তোলার দিকে নজর দিয়েছে। ফলে পড়েছে বাজার।

শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:০৩

—প্রতীকী চিত্র।

টানা দু’দিন উত্থানের পরে, বৃহস্পতিবার পড়ল সোনা-রুপোর দাম। কলকাতায় ৪৩০০ টাকা কমে খুচরো পাকা সোনা (২৪ ক্যারাট ১০ গ্রাম) হল ১,৫৪,৭৫০ টাকা। আর খুচরো রুপোর কেজি ২৩,৪০০ টাকা পড়ে দাঁড়াল ২,৬৫,৪০০। বাজার মহলের খবর, সোনা-রুপো বিক্রি করে অনেক লগ্নিকারী মুনাফা তুলেছেন। তাতেই কমেছে দাম। একাংশের মতে, চিন প্রচুর সোনা বিক্রি করায় তার জোগান বৃদ্ধি দাম কমাতে সাহায্য করেছে। শেয়ার বাজারও ফের মাথা নামিয়েছে এ দিন। সেনসেক্স ৫০৩.৭৬ পয়েন্ট পড়ে ৮৩,৩১৩.৯৩ অঙ্কে লেনদেন শেষ করেছে। নিফ্‌টি-ও ১৩৩.২০ পড়ে থমকেছে ২৫,৬৪২.৮০-তে। বিশেষজ্ঞদের দাবি, রিজ়ার্ভ ব্যাঙ্কের সুদ ঘোষণার আগে হাতের শেয়ার বিক্রি করে মুনাফা ঘরে তোলার দিকে নজর দিয়েছে। ফলে পড়েছে বাজার। তবে ডলারের সাপেক্ষে চাঙ্গা ছিল টাকা। এক ডলার ১৩ পয়সা পড়ে হয়েছে ৯০.৩৪ টাকা।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Gold Price Silver Price

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy