ঋণগ্রস্ত আবাসন সংস্থা সুপারটেকের ১৬টি প্রকল্প অসমাপ্ত রয়ে গিয়েছে। ফ্ল্যাট বুক করেছিলেন প্রায় ৫১ হাজার ক্রেতা। ২০১০-১২ নাগাদ তা পাওয়ার কথা ছিল। কিন্তু এক দশকের বেশি গড়িয়ে গেলেও পাননি। অবশেষে তাঁদের স্বস্তি দিল সুপ্রিম কোর্টের রায়। ক্রেতাদের স্বার্থ রক্ষায় প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ এই সংক্রান্ত দেউলিয়া আপিল আদালতের (এনসিএলএটি) নির্দেশ বহাল রাখল। যেখানে বলা হয়েছে, সুপারটেকের অসমাপ্ত প্রকল্প অধিগ্রহণ করে সম্পূর্ণ করবে রাষ্ট্রায়ত্ত এনবিসিসি।
প্রকল্পগুলিতে সুপারটেকের ঋণদাতা ও নির্মাণ সামগ্রী সরবরাহকারী-সহ পাওনাদারদের সুপ্রিম কোর্ট বলেছে, ফ্ল্যাট হস্তান্তরের পরে তাদের কথা বিবেচিত হবে। তবে প্রয়োজনে পাওনার একাংশ ছাড়তে হতে পারে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)