টাকা জমার সময়সীমা নিয়ে ফের সহারাকে সতর্ক করল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার শীর্ষ আদালত বলেছে, প্রতিশ্রুতি মতো ১৭ এপ্রিলের মধ্যে সহারা সেবির কাছে ৫,০৯২.৬৪ কোটি জমা না-দিলে, তাদের অ্যাম্বি ভ্যালি নিলামে তোলা হবে। সংস্থার বাজার থেকে বেআইনি ভাবে তোলা টাকা লগ্নিকারীদের ফেরাতে ৩৯ হাজার কোটি টাকার এই সম্পত্তি, পুণের উপনগরী অ্যাম্বি ভ্যালি ফেব্রুয়ারিতেই বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। যাতে নিজেদের কিছু সম্পত্তি বেচে ওই টাকার পুরোটা মেটাতে বাধ্য হয় সংস্থা।
এ দিকে, একটি আন্তর্জাতিক আবাসন সংস্থা নিউ ইয়র্কের প্লাজা হোটেলে সহারার অংশীদারি ৫৫ কোটি ডলারে কিনতে আগ্রহ দেখিয়েছে।