মোবাইল গ্রাহকদের সুবিধার্থে প্রিপেডে শুধু টকটাইম ও মেসেজ-এর রিচার্জ প্ল্যান আনার পক্ষে ট্রাই। এই ধরনের প্রকল্পে নেট ব্যবহার করা যায় না। শুধু কথা বলা এবং এসএমএস পাঠানো যায়। এখন এই ধরনের সমস্ত প্রকল্পই মূলত ‘ডেটা প্যাক’। অর্থাৎ ডেটা নিতেই হয়। কোনও ফোনে তা ব্যবহারের সুবিধা না থাকলেও।
সম্প্রতি গ্রাহকদের সুরক্ষা সংক্রান্ত নিয়মের ১৩তম সংশোধনীর খসড়া প্রকাশ করেছে টেলিকম নিয়ন্ত্রকটি। সেখানেই এ ধরনের রিচার্জ প্রকল্প আনায় জোর দিয়েছে তারা। উল্লেখ্য, এখন এক বা দু’টি সংস্থার এই ধরনের প্রকল্প রয়েছে। কিন্তু তার বেশির ভাগই বেশি দিনের এবং তাতে খরচও অনেক বেশি। ট্রাইয়ের প্রস্তাব, সব স্তরেই এই ধরনের রিচার্জ থাকুক। ইন্টারনেটের বাড়বাড়ন্তের আগে যা বাজারে বহুল প্রচলিত ছিল। পরে ধীরে ধীরে সেগুলি সরিয়ে দেওয়া হয়।
ট্রাইয়ের বক্তব্য, এখনও বেশ কিছু গ্রাহক আছেন, যাঁদের ফিচার ফোন (যাতে সাধারণত নেটের সুবিধা থাকে না) রয়েছে ও নেট ব্যবহার করেন না। কিন্তু বিকল্প না থাকায়, তাঁদের ডেটা-সহ রিচার্জ প্রকল্পই কিনতে হয়। ফলে নেট ব্যবহার না করেও, সে জন্য টাকা গুনতে হয়। যা ঠিক নয়। তাই সব স্তরেই এই ধরনের রিচার্জ ভাউচার আনার প্রস্তাব দেওয়া হয়েছে । ২৮ এপ্রিলের মধ্যে তাতে মত দিতে হবে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)