E-Paper

বিশেষ সুবিধার ঘোষণা কেন্দ্রের, শর্ত নিয়ে অভিযোগ রাজ্যের ক্ষুদ্রঋণ সংস্থাগুলির

ক্ষুদ্রঋণ সংস্থা যে ঋণ দেয়, তাতে সরকারের গ্যারান্টি হিসাবে ২০,০০০ কোটি টাকার একটি প্রকল্প আছে। গত ২০ মার্চ সেটি চালু হয়। আগামী ৩০ জুন অথবা ২০,০০০ কোটি টাকা পর্যন্ত ঋণে নিশ্চয়তা, যেটা আগে হবে, সেটাই প্রকল্পের মেয়াদ ছিল।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ জুন ২০২৬ ০৮:৫৯

— প্রতীকী চিত্র।

ক্ষুদ্রঋণ সংস্থাগুলির (এমএফআই) জন্য ঋণে গ্যারান্টি প্রকল্পের মেয়াদ বাড়ানোর প্রস্তাব অনুমোদন করল কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। বড় এমএফআই-এর ক্ষেত্রে বাড়ানো হল ব্যাঙ্ক-ঋণের ঊর্ধ্বসীমা। ছোট ক্ষুদ্রঋণ সংস্থাগুলির অতিরিক্ত ধার নিতে তাদের জন্যও সংশ্লিষ্ট শর্ত শিথিল করা হোক।

ক্ষুদ্রঋণ সংস্থা যে ঋণ দেয়, তাতে সরকারের গ্যারান্টি হিসাবে ২০,০০০ কোটি টাকার একটি প্রকল্প আছে। গত ২০ মার্চ সেটি চালু হয়। আগামী ৩০ জুন অথবা ২০,০০০ কোটি টাকা পর্যন্ত ঋণে নিশ্চয়তা, যেটা আগে হবে, সেটাই প্রকল্পের মেয়াদ ছিল। এখন ওই তারিখ করা হল ৩১ অগস্ট। অন্য দিকে, ব্যাঙ্ক বা আর্থিক সংস্থার থেকে ওই সংস্থাগুলির ঋণ নেওয়ার ঊর্ধ্বসীমা আগে ছিল ৩০০ কোটি টাকা। তা বাড়িয়ে করা হয়েছে ১০০০ কোটি। তবে ওই সুবিধা শুধু বড় ক্ষুদ্রঋণ সংস্থা পাবে, যাদের আওতাভুক্ত তহবিল ২০০০ কোটি টাকা বা তার বেশি। ছোট এমএফআই উত্তরায়ন ফিনান্সিয়াল সার্ভিসেসের প্রতিষ্ঠাতা-এমডি কার্তিক বিশ্বাস বলেন, “পশ্চিমবঙ্গে মোট ৩৮টি ক্ষুদ্রঋণ সংস্থা। তার মধ্যে মাত্র একটি বড়। বাকি ৩৭টিই ছোট অর্থাৎ ২০০০ কোটি টাকার কম তহবিল পরিচালনা করে। কেন্দ্রের শর্ত অনুযায়ী বাড়তি ঋণের সুবিধা পাবে রাজ্যের একটি ক্ষুদ্রঋণ সংস্থা।”

কার্তিক বলেন, “বাড়তি ঋণ পেতে শর্ত শিথিল করার আর্জি জানিয়েছি। আমরা নিজেদের তহবিলের পাশাপাশি, ব্যাঙ্কের সঙ্গে যৌথ ভাবেও ধার দিই। কিন্তু পরিচালনার আওতাভুক্ত অঙ্ক হিসাবের সময় শুধু আমাদের দেওয়া ঋণ ধরা হয়। আমরা চাই যৌথ ভাবে ঋণের অঙ্কও যেন মোট তহবিলের হিসাবে ধরা হয়। এতে বহু ছোট এমএফআই ঋণের ঊর্ধ্বসীমা বাড়ানোর সুবিধা পাবে।’’

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Central Government West Bengal government

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy