Advertisement
E-Paper

চা নিলামে নজির অসমের সংস্থার

চা নিলামে এক সপ্তাহের ব্যবধানে নিজেদেরই ‘রেকর্ড’ ভেঙে দিল অসমের অমরাবতী টি সংস্থা। কলকাতা নিলাম কেন্দ্রে গত বুধবার তাদের সিটিসি চায়ের দাম ছুঁল সর্বোচ্চ দর, কেজি প্রতি ৪৪১ টাকা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ জুলাই ২০১৫ ০৩:১৭

চা নিলামে এক সপ্তাহের ব্যবধানে নিজেদেরই ‘রেকর্ড’ ভেঙে দিল অসমের অমরাবতী টি সংস্থা। কলকাতা নিলাম কেন্দ্রে গত বুধবার তাদের সিটিসি চায়ের দাম ছুঁল সর্বোচ্চ দর, কেজি প্রতি ৪৪১ টাকা। যারা সেই চা কিনেছে, সেই দু’টি সংস্থারমধ্যে একটি হল কলকাতারই শিয়ালদহ টি হাউস।

তার আগের সপ্তাহে প্রথম এই নিলাম কেন্দ্রে সিটিসি চায়ের সর্বোচ্চ দরের রেকর্ড ভেঙেছিল অমরাবতী টি। তাদের দু’টি বাগানের অন্যতম হালমারি বাগানের চায়ের দর উঠেছিল ৪২৬ টাকা। কলকাতা নিলাম কেন্দ্র সূত্রের খবর, গত বুধবার ওই বাগানেরই চায়ের দু’টি লটের দাম ওঠে ৪৪১ টাকা করে। একটি লটের ক্রেতা রঘুনাথ এক্সপোর্ট এবং অন্যটির শিয়ালদহ টি হাউস।

অমরবাতী টি-র এমডি অমিত দাগা জানান, এর আগের সপ্তাহের সর্বোচ্চ দর ওঠা চা ওয়াশিংটনে পাড়ি দিয়েছিল। এ বার কলকাতার সংস্থাটি ওই চা কেনায় দেশের বাজারেই তা বিকোবে বলে আশা তাঁদের। তিনি জানান, হালমারি এবং দুলিয়াবাম, এই দু’টি বাগানে তাঁরা বছরে প্রায় ১০ লক্ষ কেজি চা তৈরি করেন। তাঁর দাবি, গুণগত মানের জন্যই গত প্রায় ১৫ বছর ধরে বাজারে প্রথম সারিতে জায়গা করে নিয়েছে তাঁদের চা।

Advertisement
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy