Advertisement
E-Paper

পলিমার টেকনোলজি-সহ বিভিন্ন বিষয়ে এমটেক-এর সুযোগ, বিশেষ প্রবেশিকায় উত্তীর্ণদের অগ্রাধিকার

কোচি ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি-র তরফে পলিমার টেকনোলজি-সহ ইঞ্জিনিয়ারিং শাখার বাছাই করা বিষয় নিয়ে স্নাতকোত্তর স্তরে ভর্তি নেওয়া হবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ মার্চ ২০২৬ ১৬:১৯
কোচি ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি।

কোচি ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। ছবি: সংগৃহীত।

প্লাস্টিক, রবার, ফাইবার এবং রেজ়িনের মতো উপাদান তৈরি করা হয় বিশেষ পদ্ধতিতে। ওই বিষয় টেকনোলজি শাখার অধীনে শেখার সুযোগ রয়েছে স্নাতকোত্তর স্তরেও। পলিমার টেকনোলজি নামের ওই বিষয়টি মাস্টার অফ টেকনোলজি (এমটেক) কোর্সের অধীনে পড়তে পারবেন। সংশ্লিষ্ট কোর্সে ভর্তি নেবে কোচি ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। বিশ্ববিদ্যালয়ের তরফে ওই বিভাগে মোট ১০ জনকে ভর্তি নেওয়া হবে।

কারা ভর্তি হতে পারবেন?

রসায়ন, পলিমার সায়েন্স, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল সায়েন্স, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতকেরা পলিমার টেকনোলজি নিয়ে স্নাতকোত্তর স্তরে ভর্তি হতে পারবেন। তাঁদের গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট) উত্তীর্ণ হতে হবে।

আর কোন বিষয় নিয়ে ভর্তি হওয়ার সুযোগ রয়েছে?

এ ছাড়াও ওই বিশ্ববিদ্যালয়ের তরফে সাইবার সুরক্ষা, তথ্যপ্রযুক্তি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার এডেড স্ট্রাকচারাল অ্যানালিসিস অ্যান্ড ডিজ়াইন, ভিএলএসআই অ্যান্ড এমবেডেড সিস্টেমস, অপটোইলেকট্রনিক্স অ্যান্ড লেজ়ার টেকনোলজি, ইন্ডাস্ট্রিয়াল সেফটি, জিয়োটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং, মেরিন বায়োটেকনোলজি, সিন্থেটিক বায়োলজি অ্যান্ড বায়োম্যানুফ্যাকচারিং বিষয়ে এমটেক করার সুযোগ রয়েছে।

উল্লিখিত বিষয়ে ভর্তি হওয়ার জন্য বৈধ গেট স্কোর থাকা প্রয়োজন। ইঞ্জিনিয়ারিং এবং বিজ্ঞান শাখার বিভিন্ন বিষয়ে স্নাতকেরা উল্লিখিত বিষয়গুলি নিয়ে স্নাতকোত্তর স্তরে ভর্তি হতে পারবেন।

আবেদনের শর্তাবলী:

আগ্রহীরা অনলাইনে ভর্তির আবেদন জানাতে পারবেন। আবেদনমূল্য হিসাবে ১,৫০০ টাকা ধার্য করা হয়েছে। প্রার্থীরা ১৬ এপ্রিল পর্যন্ত ভর্তি হওয়ার আবেদন পাঠাতে পারবেন।

online admission Post Graduate Degree
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy