Advertisement
E-Paper

ইন্টার্নশিপের সুযোগ পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে, ক্লাস নেবেন ইসরো, নাসা, আইআইটি-র বিজ্ঞানীরা

অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজ়িক্স, রিমোট সেন্সিং এবং জিআইএস-সহ নানা বিষয়ের পাঠ পড়ানো হবে। সম্পূর্ণ প্রশিক্ষণটিই আয়োজিত হবে অনলাইনে। মূলত এটি একটি দক্ষতা প্রশিক্ষণ কর্মসূচি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ মে ২০২৬ ১৯:২৯
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

ইন্ডিয়া স্পেস ল্যাবের তরফে আয়োজন করা হয়েছে গ্রীষ্মকালীন প্রশিক্ষণ কর্মসূচির। সম্প্রতি এই মর্মে কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের তরফে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স, রিমোট সেন্সিং এবং জিআইএস-সহ নানা বিষয়ের পাঠ পড়ানো হবে। সম্পূর্ণ প্রশিক্ষণটিই আয়োজিত হবে অনলাইনে। মূলত এটি একটি দক্ষতা প্রশিক্ষণ কর্মসূচি। ৪৫ দিন ধরে চলবে। কেন্দ্রীয় সরকারের ভূবিজ্ঞান মন্ত্রক অধীনস্থ ইসরো, নাসা এবং আইআইটি-র বিশিষ্ট প্রশিক্ষক ও গবেষকেরা ক্লাস নেবেন। যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠানের স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডি ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। তবে এখনও যাঁরা এই স্তরগুলিতে পড়াশোনা করছেন, তাঁরাও চাইলে এই প্রশিক্ষণে যোগ দেওয়ার সুযোগ পাবেন। অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্সে ১১৪০ জন ও রিমোট সেন্সিং এবং জিআইএস-১১৪০ জন সুযোগ পাবেন ইন্টার্নশিপের। প্রশিক্ষণ মূল্য হিসাবে জমা দিতে হবে ১,৭৫০ টাকা। দু’টি ভাগে ক্লাস চলবে। ৪৫ দিন পরে ইন্ডিয়া স্পেস ল্যাবের তরফে শংসাপত্র দেওয়া হবে।

আবেদন করবেন কী ভাবে?

এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে প্রথমে কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে।আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ১৫ মে। প্রশিক্ষণ চলবে ১৯ মে থেকে ২ জুলাই পর্যন্ত।

Internship 2026
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy