Advertisement
E-Paper

ইগনু-তে পাবলিক রিলেশন অফিসার পদে নিয়োগ! কী ভাবে আবেদন জানাবেন?

এই পদে আবেদনের জন্য প্রার্থীদের কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা বা অন্য বিষয়ে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে স্নাতকোত্তর পাশ করতে হবে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০২২ ২০:৩৬
ইগনু।

ইগনু। সংগৃহীত ছবি।

ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি (ইগনু) পাবলিক রিলেশন অফিসার (পিআরও) পদে নিয়োগের জন্য আবেদনপত্র জমা নেওয়া শুরু করেছে। যোগ্য ও আগ্রহী প্রার্থীরা ইগনু-র সরকারি ওয়েবসাইট-ignou.ac.in-এ গিয়ে এই পদে আবেদন জানাতে পারবেন।

প্রয়োজনীয় যোগ্যতা: এই পদে আবেদনের জন্য প্রার্থীদের কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা বা অন্য বিষয়ে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে স্নাতকোত্তর পাশ করতে হবে। এ ছাড়া, কোনও বিশ্ববিদ্যালয় বা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে সংবাদমাধ্যম ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে কাজ করার এবং বিভিন্ন প্রচারের সামগ্রী তৈরি করার অভিজ্ঞতা থাকতে হবে। এ সব ক্ষেত্রে পাবলিক রিলেশন অফিসার হিসাবে আবেদনকারীদের ৮ বছর ১৫৬০০-৩৯১০০ টাকা বেতনক্রমে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

কাঙ্ক্ষিত যোগ্যতা: যে প্রার্থীদের দূরশিক্ষা প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা থাকবে, তাঁদের বেশি গুরুত্ব দেওয়া হবে।

বয়ঃসীমা: জনসংযোগকারী অফিসার বা পিআরও পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স ৫২ বছরের বেশি হওয়া চলবে না।

শূন্য আসন: শুধু মাত্র একটি আসনে জেনারেল ক্যাটেগরিভুক্ত প্রার্থীদের নিয়োগ করা হবে।

বেতন কাঠামো: এই পদে নিযুক্ত প্রার্থীদের সপ্তম বেতন কমিশনের দ্বাদশ পর্যায় অনুযায়ী ৭৮,৮০০ টাকা থেকে ২,০৯,২০০ টাকা বেতন দেওয়া হবে।

আবেদন জমা দেওয়ার সময়সীমা: এই পদে প্রার্থীদের আবেদন প্রক্রিয়া চলবে ১২ ডিসেম্বর থেকে ১২ জানুয়ারি, ২০২৩ পর্যন্ত। এ ছাড়া, আবেদনপত্রের প্রিন্ট আউট ও স্বপ্রত্যয়িত প্রয়োজনীয় নথি জমা দেওয়ার শেষ দিন ২২ জানুয়ারি, ২০২৩। যে ঠিকানায় এই আবেদনপত্রের প্রিন্ট আউট ও স্বপ্রত্যয়িত প্রয়োজনীয় নথি স্পিড পোস্টের মাধ্যমে পাঠাতে হবে, সেটি হল: ডেপুটি রেজিস্ট্রার, রিক্রুটমেন্ট সেল, এডমিনিস্ট্রেটিভ ডিভিশন, রুম নম্বর ১৩, ব্লক নম্বর ৭, ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি, ময়দান গারহি, নয়া দিল্লি-১১০০৬৮।

আবেদনমূল্য: এই পদে আবেদন জানানোর জন্য জেনারেল ক্যাটেগরিভুক্ত প্রার্থীদের ১০০০ টাকা এবং এসসি/এসটি/অর্থনৈতিক ভাবে দুর্বল/মহিলা প্রার্থীদের ৬০০ টাকা জমা দিতে হবে। পিডব্লিউবিডি ক্যাটেগরিভুক্ত প্রার্থীদের এই পদে আবেদন জানানোর জন্য কোনও অর্থ জমা দিতে হবে না।

আবেদন প্রক্রিয়া: এই পদের জন্য সমস্ত আবেদন প্রক্রিয়া অনলাইন মাধ্যমেই সম্পন্ন হবে। আবেদন জানানোর জন্য প্রার্থীদের ইগনু-র সরকারি ওয়েবসাইট-ignou.ac.in-এ যেতে হবে। এর পর হোমপেজে 'পিআরও ভ্যাকেন্সি' লিঙ্কটিতে ক্লিক করতে হবে। লিঙ্কটিতে ক্লিক করার পর আরও একটি পেজ খুলবে, এ বার সেখানেও আরও একটি লিঙ্ক দেখা যাবে। সেই লিঙ্কটিতে ক্লিক করে নিজেদের ইউসারনেম ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে সমস্ত প্রয়োজনীয় তথ্য দিয়ে এই পদের জন্য আবেদন জানাতে হবে।

IGNOU Indira Gandhi National Open University Recruitment Public Relation Officer PRO Jobs Employment Application
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy