Advertisement
E-Paper

নিট এসএস কাউন্সেলিং ২০২২ রাউন্ড ১-এর রিপোর্টিং প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে

যে সমস্ত প্রার্থীর নাম রয়েছে নিট এসএস রাউন্ড ১-এর অ্যালোটমেন্ট লিস্টে, তাঁদের ১৬ ডিসেম্বর ২০২২ এর মধ্যে বরাদ্দ কলেজে রিপোর্ট করতে হবে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০২২ ১২:৪০
নিট এসএস।

নিট এসএস। প্রতীকী ছবি।

১১ ডিসেম্বর ২০২২ থেকে মেডিক্যাল কাউন্সিল কমিটির (এমসিসি)-এর তরফ থেকে ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট সুপার স্পেশালিটি (নিট এসএস) কাউন্সেলিং ২০২২ রাউন্ড ১-এর রিপোর্টিং প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।

যে সমস্ত প্রার্থীর নাম রয়েছে নিট এসএস রাউন্ড ১-এর অ্যালোটমেন্ট লিস্টে, তাঁদের ১৬ ডিসেম্বর ২০২২ এর মধ্যে বরাদ্দ কলেজে রিপোর্ট করতে হবে। নিট এসএস কাউন্সেলিং ২০২২ দু’টি রাউন্ডে পরিচালিত হবে।

এর জন্য কী কী গুরুত্বপূর্ণ নথি প্রয়োজন

  • এমসিসি-র দেওয়া প্রভেশনাল অ্যালোটমেন্ট লেটার।
  • এনবিই (ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশন) এর অ্যাডমিট কার্ড।
  • এনবিই-র নিট এসএস রেজাল্ট বা র‍্যাঙ্ক কার্ড।
  • এমবিবিএস ডিগ্রির শংসাপত্র বা প্রভেশনাল শংসাপত্র।
  • এমডি, এমএস এবং ডিএনবি ডিগ্রির শংসাপত্র।
  • এমসিসি, এনবিই বা স্টেট মেডিক্যাল কাউন্সিল-এর এমবিবিএস, এমএস এবং ডিএনবি-র থেকে পাওয়া স্থায়ী রেজিস্ট্রেশন শংসাপত্র।
  • জন্মতারিখের প্রমাণ বা উচ্চ মাধ্যমিকের শংশাপত্র।
  • আইডি প্রুফ।

https://mcc.nic.in/#/home এই ওয়েবসাইট থেকে বিস্তারিত জানতে পারবেন প্রার্থীরা।

NEET NEET SS counselling doctor Admission Institutes

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy