Advertisement
E-Paper

নিট ইউজি-র মপ আপ রাউন্ডের ফল প্রকাশ

এর পর বাছাই তালিকাভুক্ত প্রার্থীদের বরাদ্দ কলেজগুলিতে আগামী ৮ ও ১২ ডিসেম্বর উপস্থিত হতে হবে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০২২ ১৯:৪৫
নিট ইউজি কাউন্সেলিং।

নিট ইউজি কাউন্সেলিং। প্রতীকী ছবি।

বুধবার মেডিক্যাল কাউন্সেলিং কমিটি (এমসিসি) নিট ইউজি মপ আপ রাউন্ডের প্রভিশনাল রেজাল্ট প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা এমসিসি-র সরকারি ওয়েবসাইট-mcc.nic.in-এ গিয়ে গিয়ে তাঁদের রেজাল্ট দেখে নিতে পারবেন।

এর পর বাছাই তালিকাভুক্ত প্রার্থীদের বরাদ্দ কলেজগুলিতে আগামী ৮ ও ১২ ডিসেম্বর উপস্থিত হতে হবে।

পরীক্ষার্থীরা এমসিসি-র ওয়েবসাইটে গিয়ে 'ইউজি মেডিক্যাল কাউন্সেলিং' ট্যাবে ক্লিক করলে মপ আপ রাউন্ডের রেজাল্টের লিঙ্কটি দেখতে পাবেন। সেখানে নিজেদের নাম ও ক্রমিক সংখ্যা দিলেই তাঁরা ফলাফলটি দেখতে পাবেন।

প্রসঙ্গত,নিট ইউজি-র মপ আপ রাউন্ড শেষ হলে স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ডটি শুরু হবে। এর পর আসন বরাদ্দের প্রক্রিয়াটি ১৪ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত চলবে ও এর ফল প্রকাশ হবে ১৬ ডিসেম্বর। এর পর বরাদ্দ কলেজে পরীক্ষার্থীদের ১৭ থেকে ২০ ডিসেম্বরের মধ্যে উপস্থিত হতে হবে।

NEET UG Mop Up Round counselling Admission Medical Undergraduate Admission Doctors Seat Allotment Provisional Result Medical Colleges
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy