Advertisement
E-Paper

ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী নিয়োগ ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইনস্টিটিউট-এর

এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে প্রার্থীদের ৩টি আলাদা প্রজেক্টের কাজে নিয়োগ করা হবে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০২২ ২২:০৩
ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইনস্টিটিউট-এ নিয়োগ।

ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইনস্টিটিউট-এ নিয়োগ। সংগৃহীত ছবি।

ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইনস্টিটিউট (আইএসআই) বিভিন্ন প্রজেক্টে প্রার্থী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আইএসআই-এর সরকারি ওয়েবসাইট-https://www.isical.ac.in/ বা সরাসরি https://www.isical.ac.in/jobs-লিঙ্কে গিয়ে এই নিয়োগের সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি দেখতে পাব়েন।

এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে সাময়িক সময়ের জন্য ৩ জন প্রার্থীকে ৩টি আলাদা প্রজেক্টের কাজে নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা: এই পদগুলিতে আবেদনের জন্য চাকরিপ্রার্থীদের সায়েন্স বা ইঞ্জিনিয়ারিং-এর নির্দিষ্ট কিছু বিষয়ে এমএসসি বা এমই বা এমটেক ডিগ্রি থাকতে হবে। এ ছাড়াও, কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বা প্রজেক্টগুলির বিষয়গুলি সম্পর্কিত কাজের অভিজ্ঞতা থাকাও কাঙ্ক্ষিত।

প্রজেক্টে কাজের মেয়াদ: এই চাকরিতে প্রার্থীদের ৩১মার্চ পর্যন্ত কাজে নিয়োগ করা হবে।

বয়ঃসীমা: এই পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স ৩৫ বছরের বেশি হওয়া চলবে না। তবে এসসি, এসটি, ওবিসি প্রার্থীদের বয়সের ক্ষেত্রে বেশ কিছুটা ছাড় দেওয়া হবে।

বেতন কাঠামো: এই পদে নিযুক্ত প্রার্থীদের যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে মাসিক ২৮০০০-৩৬০০০ টাকা বেতন দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া: এই পদে আবেদনের জন্য যোগ্য ও আগ্রহী প্রার্থীদের ইনস্টিটিউটের কম্পিউটার ও কমিউনিকেশন সার্ভিসেস বিভাগের প্রফেসর ইন চার্জকে উদ্দেশ্য করে সমস্ত প্রয়োজনীয় নথি সহ আবেদনপত্র জমা দিতে হবে।

ইন্টারভিউয়ের দিনক্ষণ: আগামী ১৬ ডিসেম্বর সকাল ১১টায় এই পদে নিয়োগের ইন্টারভিউটির আয়োজন করা হয়েছে।

ইন্টারভিউয়ের স্থান: ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইনস্টিটিউটের প্ল্যাটিনাম জুবিলি অ্যাকাডেমিক বিল্ডিংয়ের তিন তলায় মেশিন লার্নিং ইউনিট-এ এই ইন্টারভিউয়ের আয়োজন করা হয়েছে।

Indian Statistical Institute ISI Kolkata Project Recruitment Job Employment Interview College West Bengal Jobs in West Bengal Higher education

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy