Advertisement
E-Paper

বায়োমেট্রিক বাধ্যতামূলক! পোশাক কেমন হবে? নিট ইউজি-র দিন মানতে হবে কোন কোন বিধি?

ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) পরীক্ষার্থীদের পোশাক, জুতো কেমন হওয়া চাই— তা নিয়ে বিশদ বিধি প্রকাশ করেছে। নিয়ামক সংস্থার তরফে জানানো হয়েছে, পরীক্ষাকেন্দ্রে ঢোকার সময় বায়োমেট্রিক আবশ্যক।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ মে ২০২৬ ১৩:২২

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

মেডিক্যাল স্নাতকে ভর্তির প্রবেশিকা আয়োজনের প্রস্তুতি তুঙ্গে। ২০২৬-এর নিট ইউজি নিয়ে অতিরিক্ত সতর্ক ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। নিয়ামক সংস্থার তরফে কড়া নিরাপত্তার ঘেরাটোপে পরীক্ষা নেওয়া হবে। প্রশ্ন ফাঁস কিংবা নকল করার মতো ঘটনা রুখতে পরীক্ষার্থীদের পোশাক কেমন হবে, কোন জুতো পরবেন তাঁরা— তা জানিয়ে দিয়েছে এনটিএ।

৩ মে দুপুর ২টো থেকে পরীক্ষা শুরু হতে চলেছে। এনটিএ জানিয়েছে, ওই দিন পরীক্ষার্থীদের স্বচ্ছ জলের বোতল নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে। তবে, তাঁদের হালকা পোশাক পরার নির্দেশ দিয়েছে আয়োজক সংস্থা।

এ ক্ষেত্রে কেউ উলের পোশাক কিংবা ফুলহাতা জামাও পরতে পারেন। কিন্তু এমন কোনও পোশাক পরা যাবে না, যার জন্য দেহতল্লাশি করতে সমস্যা হতে পারে। উচ্চতায় কম হিল কিংবা চপ্পল ছাড়া অন্য কোনও জুতো পরে পরীক্ষাকেন্দ্রে যাওয়া যাবে না।

পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় দেহতল্লাশি ছাড়াও বায়োমেট্রিক তথ্য যাচাই করা হবে। ওই তথ্য যাচাই করতে গিয়ে কোনও প্রযুক্তিগত সমস্যা হলেও পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবেন। তবে, এ ক্ষেত্রে তাঁদের লিখিত আকারে সেই সমস্যার কথা জানাতে হবে। কী ভাবে সমস্যার বিষয়টি লিখতে হবে, তা পরীক্ষা কেন্দ্রের কর্মরত আধিকারিকেরা জানিয়ে দেবেন।

সম্প্রতি মোটা টাকার বিনিময়ে সমাজমাধ্যমে প্রশ্নপত্র বিলি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। তার পরই নড়ে বসে এনটিএ। নিয়ামক সংস্থার ডিরেক্টর জেনারেল অভিষেক সিংহ জানিয়েছেন, প্রশ্নপত্র সুরক্ষিত ভাবে পরীক্ষার্থীদের কাছে পৌঁছে যাবে। কোনও ভাবেই যাতে প্রশ্নপত্র ফাঁস করা কিংবা নকল করে উত্তর লেখার সুযোগ কেউ না পায়, তার জন্য বিশেষ প্রযুক্তির মাধ্যমে নজরদারি চালানো হবে।

NEET UG Exam Pattern National Testing Agency national eligibility cum entrance exam under graduation 2026
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy