পঞ্জাব বিশ্ববিদ্যালয়ে মাস্টার অফ বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) পড়ার সুযোগ। এই মর্মে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য শুরু হয়েছে ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া। দু’বছরের কোর্স। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনও বিষয়ে স্নাতক হওয়া চাই। চার্টাড অ্যাকাউন্ট্যান্ট হলেও আবেদন করা যাবে। কমন অ্যাডমিশন টেস্ট অথবা ম্যানেজমেন্ট অ্যাপটিটিউড টেস্ট উত্তীর্ণ হওয়া চাই।
অন্যথায়, বিশ্ববিদ্যালয় আয়োজিত প্রবেশিকা উত্তীর্ণ হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।
আরও পড়ুন:
আবেদন করবেন কী ভাবে?
এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে পঞ্জাব বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। ২০ মে আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। বিশ্ববিদ্যালয় আয়োজিত প্রবেশিকা হবে ২৯ মে।