ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড-এ রয়েছে চাকরির সুযোগ। সম্প্রতি সংস্থার ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কর্মস্থল হবে দিল্লি।
ইন্ডিয়া সিনে হাব-এ ডেপুটি হেড নিয়োগ করা হবে। চুক্তির ভিত্তিতে এক বছর থাকবে কাজের মেয়াদ। পরে প্রয়োজন অনুযায়ী মেয়াদ বৃদ্ধি হবে। প্রতি মাসে ১ লক্ষ ৫০ হাজার টাকা বেতন দেওয়া হবে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অর্থনীতি, ফিন্যান্স, বাণিজ্য, সাংবাদিকতা, ল অথবা মার্কেটিং বিষয়ে স্নাতকোত্তর হতে হবে। সংশ্লিষ্ট বিভাগে ১২ বছরের কাজের অভিজ্ঞতা থাকা চাই। প্রার্থীর বয়স ৪৫ বছরের মধ্যে হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।
আরও পড়ুন:
আবেদন করবেন কী ভাবে?
ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড-এর ওয়েবসাইটে (https://www.nfdcindia.com/) ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। ৪ মে আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। বিজ্ঞপ্তি থেকেই এই বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে।