Advertisement
E-Paper

ইউআইটিতে ইঞ্জিনিয়ারিংয়ের স্নাতকোত্তর স্তরে শুরু হয়েছে ভর্তির প্রক্রিয়া, রইল বিশদ

ভর্তির ক্ষেত্রে গেট উত্তীর্ণদের অগ্রাধিকার দেওয়া হবে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ ইউনিভার্সিটি অফ ইনস্টিটিউট অফ টেকনোলজিতে মাস্টার অফ ইঞ্জিনিয়ারিং (এমই) পড়ানো হবে।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ জুলাই ২০২৩ ১১:৫৬
 University Institute of Technology, Burdwan University.

ইউনিভার্সিটি ইনস্টিটিউট অফ টেকনোলজি, বর্ধমান বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

রাজ্য উচ্চশিক্ষা দফতরের পক্ষ থেকে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতকোত্তর পাঠক্রমে ভর্তির দিনক্ষণ প্রকাশিত হয়েছে। সেই নিয়ম অনুযায়ী, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ ইউনিভার্সিটি ইনস্টিটিউট অফ টেকনোলজিতে শুরু হয়েছে স্নাতকোত্তর স্তরে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেনটেশন বিষয়ে মাস্টার অফ ইঞ্জিনিয়ারিং (এমই) পাঠক্রমে ভর্তির প্রক্রিয়া। পড়ুয়াদের আবেদন জানানোর পদ্ধতি, ভর্তির ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত বিষয়ে দেখে নিন বিস্তারিত।

কারা ভর্তি হওয়ার সুযোগ পাবেন?

দু’বছরের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের কোর্সে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ ইনফরমেশন টেকনোলজি/ কম্পিউটার সায়েন্স/ কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে স্নাতকোত্তীর্ণ শিক্ষার্থীরা পড়ার সুযোগ পাবেন। এই ক্ষেত্রে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর পেতে হবে।

দু’বছরের ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেনটেশন কোর্সে ইলেকট্রনিক্স/ ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন/রেডিও ফিজিক্স/ অ্যাপ্লায়েড ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেনটেশন/ ইলেকট্রিক্যাল/ইনস্ট্রুমেনটেশন অ্যান্ড ইলেকট্রনিক্স/ পদার্থবিদ্যায় স্নাতকোত্তীর্ণ শিক্ষার্থীরা পড়ার সুযোগ পাবেন। এই ক্ষেত্রে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর পেতে হবে।

একইসঙ্গে, যে সমস্ত পড়ুয়া গ্র্যাজুয়েট অ্যাপটিটিউট টেস্ট (গেট) উত্তীর্ণ হয়েছেন, তাঁদের ভর্তি হওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।

কী ভাবে আবেদন করতে হবে?

আগ্রহী পড়ুয়াদের অনলাইনে ভর্তির জন্য আবেদন করতে হবে। আবেদনপত্রের সঙ্গেই আনুষঙ্গিক তথ্য এবং নথি জমা দিতে হবে। মোট ৩০০ টাকা অ্যাপ্লিকেশন ফি হিসেবে দিতে হবে।

ভর্তির শর্তাবলি:

  • তিনটি ক্যাটেগরিতে ভাগ করে ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ হবে।
  • ক্যাটেগরি এ-তে গেট উত্তীর্ণ পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে।
  • ক্যাটেগরি বি-তে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ ইনফরমেশন টেকনোলজি/কম্পিউটার সায়েন্স/ইলেকট্রনিক্স/ ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন/ রেডিওফিজিক্স/ অ্যাপ্লায়েড ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেনটেশন বিষয়ে উত্তীর্ণ হওয়ার পর অন্তত দু’বছর কাজের অভিজ্ঞতা রয়েছে, এমন প্রার্থীদের ভর্তি নেওয়া হবে।
  • ক্যাটেগরি সি-তে উল্লিখিত বিষয়ে শুধু মাত্র ব্যাচেলর অফ টেকনোলজি (বিটেক)/ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং (বিই) ডিগ্রি লাভ করেছেন, এমন পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে।
  • ক্যাটাগরি সি-এর পড়ুয়াদের অনলাইনে পরীক্ষা দিতে হবে।
  • তবেসকলকেই অনলাইনে ইন্টারভিউ দিতে হবে।
  • প্রার্থীদের ইমেলে পরীক্ষা এবং ইন্টারভিউ সংক্রান্ত তথ্য পাঠানো হবে।
  • ৭ অগস্ট দুপুর দুটো পর্যন্ত আবেদনপত্র গ্রহণ করা হবে।
  • বাছাই করা প্রার্থীদের নাম ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

ভর্তি সংক্রান্ত অন্যান্য তথ্যের জন্য ইউনিভার্সিটি অফ ইনস্টিটিউট অফ টেকনোলজির ওয়েবসাইট দেখে নিতে হবে।

ME Admission 2023 University Institute of Technology Admission PG Admission 2023
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy