Advertisement
E-Paper

রাজ্যে ১০০০-এরও বেশি কমিউনিটি হেলথ ওয়ার্কার নিয়োগের বিজ্ঞপ্তি

জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে প্রার্থীদের চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে। আগ্রহীরা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের ওয়েবসাইটে গিয়ে সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২৩ ১৮:০৭
কমিউনিটি হেলথ ওয়ার্কার নিয়োগের বিজ্ঞপ্তি।

কমিউনিটি হেলথ ওয়ার্কার নিয়োগের বিজ্ঞপ্তি। প্রতীকী ছবি।

পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর কমিউনিটি হেলথ ওয়ার্কার পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে প্রার্থীদের চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে। আগ্রহীরা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের ওয়েবসাইট https://www.wbhealth.gov.in/pages/career-এ গিয়ে সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন।

নিয়োগ বিজ্ঞপ্তিতে যে বিষয়গুলি জানানো হয়েছে, সেগুলি হল--

পদ: কমিউনিটি হেলথ ওয়ার্কার (সিএইচও)

শূন্যপদ: ১১০০ টি।

পোস্টিং: রাজ্যের যে কোনও এসসি-সুস্বাস্থ্য কেন্দ্রে নিযুক্তদের পোস্টিং দেওয়া হতে পারে।

বেতন কাঠামো: নিযুক্তদের মাসিক বেতন হবে ২০,০০০টাকা। এ ছাড়া, ভাল কাজ করলে তাঁদের মাসে অতিরিক্ত ৫,০০০ টাকা দেওয়া হবে।

বয়ঃসীমা: আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে সর্বোচ্চ ৪০ বছর।

প্রয়োজনীয় যোগ্যতা: এই পদে আবেদনের জন্য প্রার্থীদের পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিল স্বীকৃত প্রতিষ্ঠান থেকে জিএনএম/ বিএসসি নার্সিং/ পোস্ট বেসিক বিএসসি নার্সিং/ বিপিসিসিএইচএন বা সিপিসিএইচ সহযোগে পোস্ট বেসিক বিএসসি নার্সিং নিয়ে পাশ করতে হবে। এর সঙ্গে থাকতে হবে পশ্চিমবঙ্গের নার্সিং কাউন্সিলের থেকে পাওয়া রেজিস্ট্রেশন সার্টিফিকেট/ প্রভিশনাল সার্টিফিকেট/ রেসিপ্রোক্যাল রেজিস্ট্রেশনের নথি। এ ছাড়াও, প্রার্থীদের বাংলা ভাষায় পারদর্শিতা এবং কম্পিউটারে এমএস অফিস ও ইন্টারনেটের বিষয়ে জ্ঞান থাকতে হবে।

বাছাই প্রক্রিয়া: এই পদের জন্য প্রার্থীদের লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে নিয়োগ করা হবে। নিয়োগের ক্ষেত্রে লিখিত পরীক্ষায় ৮৫ শতাংশ ও মৌখিক পরীক্ষায় ১৫ শতাংশ গুরত্ব দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া: এই পদের জন্য প্রার্থীরা কেবল অনলাইনেই আবেদন জানাতে পারবেন। প্রার্থীরা মঙ্গলবার, ৩ জানুয়ারি সকাল ১১টা থেকে ১৫ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত আবেদন জানাতে পারবেন।

আবেদনমূল্য: আবেদন জানানোর জন্য জেনারেল ক্যাটেগরিভুক্ত প্রার্থীদের ১০০ টাকা এবং সংরক্ষিত ক্যাটেগরিভুক্ত প্রার্থীদের ৫০ টাকা অনলাইনে জমা দিতে হবে।

West Bengal Health and Family Welfare Department National Health Mission Community Health Workers (CHW) Recruitment Jobs Employment job opportunities Jobs in West Bengal Health Workers West Bengal
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy