বারাসাতের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি-তে এখনও স্নাতকোত্তরে ভর্তির সুযোগ রয়েছে। বিজ্ঞপ্তির মাধ্যমে তেমনই জানানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে। মাস্টার অফ সায়েন্স, মাস্টার অফ আর্টস এবং মাস্টার অফ কমার্স ডিগ্রি কোর্সে ভর্তির সুযোগ দিচ্ছে প্রতিষ্ঠান।
২০২৬-২০২৮ শিক্ষাবর্ষের ভর্তির জন্য আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। বাংলা, ইংরেজি, এডুকেশন, হিন্দি, ইতিহাস, দর্শন, সংস্কৃত, সমাজবিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, উর্দু, সাংবাদিকতা ও গণজ্ঞাপন, উদ্ভিদবিদ্যা, প্রাণিবিদ্যা, ভূগোল, কম্পিউটার সায়েন্স, বাণিজ্য-সহ নানা বিষয়ে ভর্তির সুযোগ রয়েছে। স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক যোগ্যতাসম্পন্নেরা আবেদন করতে পারবেন। জাতীয় শিক্ষানীতি অনুযায়ী যে সকল পড়ুয়া তিন বছরে স্নাতক স্তরে পড়েছেন তাঁরাও আবেদন করতে পারবেন। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।
আরও পড়ুন:
আবেদন করবেন কী ভাবে?
প্রথমে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ৯ জুলাই। সংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তি থেকেই।