Advertisement
E-Paper

অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন-এর অর্থানুকূল্যে চালিত প্রকল্পে গবেষণার সুযোগ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে, চাই গবেষক

জীববিজ্ঞান বিভাগের তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি। প্রকল্পটিতে কাজের মেয়াদ তিন বছরের। প্রয়োজন অনুযায়ী এক বছর বৃদ্ধি হতে পারে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ জুন ২০২৬ ১৪:৫৭
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন-এর অর্থানুকূল্যে চালিত এক প্রকল্পে গবেষণার কাজ শুরু করতে চলেছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। এ প্রকল্পে কাজের জন্যই গবেষকের খোঁজ করছে প্রতিষ্ঠান। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

জুনিয়র রিসার্চ ফেলো নেওয়া হবে। প্রতিষ্ঠানের জীববিজ্ঞান বিভাগের তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি। প্রকল্পটিতে কাজের মেয়াদ তিন বছরের। প্রয়োজন অনুযায়ী এক বছর বৃদ্ধি হতে পারে। প্রতি মাসে ৪৮ হাজার ১০০ টাকা করে সাম্মানিক দেওয়া হবে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে লাইফ সায়েন্সেস-এর যে কোনও একটি বিষয়ে মাস্টার অফ সায়েন্স ডিগ্রি থাকতে হবে। ন্যাশনাল এলিজ়িবিলিটি টেস্ট (নেট) অথবা গ্র্যাজুয়েট অ্যাপ্টিটিউড টেস্ট উত্তীর্ণ হওয়া চাই। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।

ইন্টাভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। ৩ জুলাই সকাল ১১টা থেকে ইন্টারভিউ হবে। তবে তার আগে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা দরকার। এ জন্য প্রথমে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি ই-মেল করতে হবে। ১ জুলাই আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। আবেদনের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরে বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তি থেকেই।

Job Recruitment

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy