Advertisement
E-Paper

কৃত্রিম আলোর ঔজ্জ্বল্য বা বিদ্যুৎ সাশ্রয়ের কারিগরি বিষয়ে আগ্রহী! কোথায় পড়বেন লাইটিং টেকনোলজি?

আলো উৎপাদন, নিয়ন্ত্রণ এবং আলোকে সঠিক ভাবে ব্যবহারের প্রযুক্তি নিয়ে পড়াশোনা করতে হয় এই বিষয়ে। বৈদ্যুতিক আলো, এলইডি প্রযুক্তি থেকে স্থাপত্যে আলো ব্যবহারের কৌশল, মঞ্চ ও স্টুডিয়ো আলোকসজ্জা, শিল্পক্ষেত্রে আলোর ব্যবহার, শক্তি সাশ্রয়ী আলোকব্যবস্থা সম্পর্ক— নানা বিষয় পড়ানো হয়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ মার্চ ২০২৬ ০৮:৫৯
লাইটিং টেকনোলজিস্ট হওয়ার সুলুকসন্ধান।

লাইটিং টেকনোলজিস্ট হওয়ার সুলুকসন্ধান। ছবি: সংগৃহীত।

হামফ্রি ডেভি, থমাস আলভা এডিসন, জোসেফ সোয়ানের হাত ধরে মানব সভ্যতায় যোগ হয়েছে বৈদ্যুতিন আলো। কৃত্রিম আলোর সেই ধারা বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে ক্রমাগত পরিবর্তিত হচ্ছে। ইলেকট্রিক আর্ক ল্যাম্পকে পিছনে ফেলে এখন ‘ইলেকট্রিক লাইট’, ‘লেজ়ার লাইট’, ‘এলইডি লাইট’-এর রমরমা। আলো তৈরি, তা দিয়ে কতটুকু বিদ্যুৎ খরচ হচ্ছে ইত্যাদি নানা বিষয়ে চলছে নিত্য গবেষণা চলছে। সেখানে বেশির ভাগ গবেষকই পড়েছেন লাইটিং টেকনোলজি বিষয় নিয়ে। কিন্তু এই বিষয় পড়ার জন্য কী যোগ্যতা প্রয়োজন হয়? পেশাগত সুযোগ কী কী– রইল সুলুকসন্ধান।

লাইটিং টেকনোলজি কী?

এই বিষয়ে মূলত আলো উৎপাদন, নিয়ন্ত্রণ এবং আলোকে সঠিক ভাবে ব্যবহারের প্রযুক্তি নিয়ে পড়াশোনা করতে হয়। বৈদ্যুতিক আলো, এলইডি প্রযুক্তি, স্থাপত্যে আলো ব্যবহারের কৌশল, মঞ্চ ও স্টুডিয়ো আলোকসজ্জা, শিল্পক্ষেত্রে আলোর ব্যবহার, শক্তি সাশ্রয়ী আলোকব্যবস্থা সম্পর্ক-সহ নানা বিষয় পড়ানো হয়।

যোগ্যতা

দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হয় পদার্থবিদ্যা, রসায়ন এবং গণিত বিষয়ের সঙ্গে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচারাল ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং নিয়ে ব্যাচেলর অফ টেকনোলজি কোর্সে লাইটিং টেকনোলজি নিয়ে পড়ানো হয়। এ ছাড়াও, লাইটিং টেকনোলজি বিষয়ে ডিপ্লোমাও পড়া যায়। তবে, মাধ্যমিকের পরেও এই বিষয় নিয়ে পড়ুয়ারা পড়তে পারে। সে ক্ষেত্রে পলিটেকনিকে ভর্তি হতে হয়। দুই থেকে তিন বছরের কোর্স হয়। লাইটিং ডিজ়াইন বিষয়ে সার্টিফিকেট কোর্স পড়ারও সুযোগ থাকে।

কোথায় পড়ানো হয়?

যাদবপুর বিশ্ববিদ্যালয়।

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি।

ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজ়াইন।

এ ছাড়াও বেশ কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠান থেকেও সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা এবং ডিগ্রি কোর্স পড়ার সুযোগ রয়েছে।

পেশাগত সুযোগ

গবেষণা করতে হলে উচ্চস্তরের ডিগ্রি অর্জন করতে হয়। তবে, ডিপ্লোমা, ডিগ্রি এবং সার্টিফিকেট কোর্স করেও চাকরির সুযোগ থাকে। আলোকসজ্জা পরিকল্পনাকারী, ইলুমিনেশন ইঞ্জিনিয়ার, স্মার্ট লাইটিং এক্সপার্ট, এনার্জি অডিটর পদে চাকরি পাওয়া যায়। বড় বড় ক্রিকেট, ফুটবল খেলার মাঠেও যে আলো বসানো থাকে তার নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে একজন লাইটিং টেকনোলজিস্টের।

Course Admission
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy