মুর্শিদাবাদের বহরমপুরের পরে এ বার দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং। ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগে নির্বাচন কমিশনের নির্দেশে গ্রেফতার করা হল আরও এক তৃণমূল নেতাকে।
কমিশন সূত্রে খবর, দেউলি-১ গ্রাম পঞ্চায়েতের প্রধান হাফিজুল মোল্লা ভোটারদের হুমকি দিয়েছেন। অভিযোগ, জীবনতলার একটি সভা থেকে তিনি বলেছেন, ‘‘ভোট গণনার পরে ‘স্টিম রোলার’ চলবে।’’ ওই ঘটনায় হাফিজুলকে গ্রেফতার করতে বলেছিল কমিশন। পুলিশ সেই নির্দেশ মেনে হাফিজুলকে গ্রেফতার করেছে। কমিশন পুলিশকে নির্দেশ দিয়েছে, তৃণমূল নেতার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ করতে হবে।
আরও পড়ুন:
হাফিজুলের সেই বিতর্কিত বক্তৃতার একটি ভিডিয়ো ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে (আনন্দবাজার ডট কম ভিডিয়োর সত্যতা যাচাই করেনি)। তাতে তাঁকে বলতে শোনা যাচ্ছে, ‘‘আমাদের ২৯ তারিখ ভোট এবং ৪ মে গণনা। গণনার সন্ধ্যার পর থেকে তাদের উপরে ‘স্টিম রোলার’ চলবে আমরা খোলা আকাশের নীচে বলে রাখছি। কারণ, এ লড়াই আমাদের জিততে হবে।’’ প্রসঙ্গত, এর আগে কমিশনের নির্দেশে ভোটারদের ভয় দেখানোর অভিযোগে বহরমপুর পুরসভার ৮ নম্বর ওয়ার্ড তৃণমূল কমিটির সভাপতি রাজু মণ্ডলকে গ্রেফতার করেছে পুলিশ।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- রবিবার মধ্যরাত থেকে শুরু হয়েছিল। রাজ্যের বেশ কয়েক জন আমলা এবং পুলিশ আধিকারিককে তাঁদের পদ থেকে অপসারণ করে নির্বাচন কমিশন। বুধবার রাত পর্যন্ত তা অব্যাহত ছিল। সেই সব পদে নতুন আধিকারিকও নিয়োগ করে দেওয়া হয়। শুধু তা-ই নয়, কমিশন স্পষ্ট জানায়, যাঁদের অপসারণ করা হচ্ছে, তাঁদের এ রাজ্যে নির্বাচন সংক্রান্ত কোনও কাজে আপাতত আর নিয়োগ করা যাবে না!
- পশ্চিমবঙ্গের ভোটের ক্ষেত্রে কমিশনের এই ‘সক্রিয়তা’ নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছে শাসকদল তৃণমূল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ ভাবে অপসারণের পদক্ষেপে অসন্তোষ প্রকাশ করে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠিও লেখেন। চিঠিতে তিনি অভিযোগ করেন, রাজ্য সরকারের সঙ্গে আগাম কোনও আলোচনা না-করে বা কোনও মতামত না-নিয়ে বদলি করা হচ্ছে। তিনি আরও জানান, অতীতে নির্বাচন চলাকালীন কোনও গুরুত্বপূর্ণ পদে থাকা আধিকারিককে সরানোর প্রয়োজন হলে কমিশনের পক্ষ থেকে সাধারণত রাজ্য সরকারের কাছে তিন জনের একটি প্যানেল চাওয়া হত। সেই তালিকা থেকে কমিশন নিজেই এক জনকে বেছে নিত। মুখ্যমন্ত্রী দাবি করেন, এ বার সেই প্রচলিত রীতির সম্পূর্ণ ব্যতিক্রম ঘটেছে। প্রার্থিতালিকা ঘোষণার আগেও কমিশনকে এ বিষয়ে তোপ দাগেন মমতা। নিশানা করেন কেন্দ্রের বিজেপি সরকারকেও।
-
১৭:০০
সাখাওয়াত মেমোরিয়ালে কী কী হল, মমতা কী করলেন? স্ট্রংরুম ঘিরে বিতর্কে এ বার কমিশনের কাছে রিপোর্ট পাঠালেন ডিইও -
১৬:০৬
পুনর্নির্বাচন হোক ফলতার ৩০ বুথে, কমিশনে প্রস্তাব পাঠালেন পর্যবেক্ষক সুব্রত, টেপ লাগিয়ে ‘ভোট চুরির’ অভিযোগ ওঠে -
১৫:৪৮
স্ট্রংরুমের ২০০ মিটারের মধ্যে ১৬৩ ধারা জারি! রাতের ঘটনার পর বিক্ষোভ, জমায়েত নিষিদ্ধ কলকাতার সাতটি জায়গায় -
১৫:০৩
ভোট গণনাপর্বে কোনও খামতি রাখতে চায় না তৃণমূল! শনিবার সব কাউন্টিং এজেন্টকে নিয়ে ভার্চুয়াল বৈঠকে অভিষেক -
১৩:৫৮
স্ট্রংরুমে মমতার অবস্থানের পর সতর্ক শুভেন্দু! বৈঠকে ডাকলেন কর্মীদের, ভবানীপুরের বিজেপি প্রার্থী নিজেও যাবেন গণনাকেন্দ্রে