নন্দীগ্রামে পুলিশ বিজেপির হয়ে কাজ করছে বলে অভিযোগ তুলল তৃণমূল। দুই পুলিশকর্মীর নামোল্লেখ করে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছে তারা। পাল্টা পক্ষপাতের অভিযোগ তুলে পশ্চিম মেদিনীপুরের পিংলার ওসিকে অপসারণ করার দাবি তুলেছেন শুভেন্দু অধিকারী।
বৃহস্পতিবার সকালে তৃণমূলের তরফে সাংবাদিক বৈঠক করেন রাজ্যের বিদায়ী মন্ত্রী শশী পাঁজা। তৃণমূলের বক্তব্য, পক্ষপাতের অভিযোগ রয়েছে, এমন দুই পুলিশকর্মীকে নন্দীগ্রামে নির্বাচন সংক্রান্ত দায়িত্ব দেওয়া হয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজ অগ্রবালের সঙ্গে দেখা করে বিষয়টি নিয়ে অভিযোগ জানায় তৃণমূলের প্রতিনিধিদল।
আরও পড়ুন:
অন্য দিকে, ভোট দেওয়ার পর শুভেন্দু জানান, এ বার অনেক ভাল ভোট হচ্ছে। তবে পিংলার ওসি চিন্ময় প্রামাণিকের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তোলেন তিনি। শুভেন্দু বলেন, “পিংলার ওসিকে অবিলম্বে সাসপেন্ড করতে হবে।” এই বিষয়ে তিনি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে ফোন করে অভিযোগ জানিয়েছেন বলে জানান শুভেন্দু। তাঁর অভিযোগ, ওই পুলিশকর্মী বুথ থেকে বিজেপির এজেন্টদের তুলে নিয়ে যাচ্ছেন।
প্রথম দফায় রাজ্যের ১৫২টি বিধানসভা কেন্দ্রে নির্বাচন হচ্ছে। বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া ভোট মোটের উপর শান্তিপূর্ণ। সকাল ৯টা পর্যন্ত রাজ্যে ১৯ শতাংশ ভোট পড়েছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- প্রচলিত ধারণা অনুযায়ী, প্রচুর পরিমাণে ভোট পড়লে তা সাধারণত স্থিতাবস্থা বা প্রতিষ্ঠানবিরোধী হয়। অর্থাৎ, ক্ষমতাসীন সরকারের বিপক্ষে যায় জনতার রায়। তবে দীর্ঘলালিত এই ধারণার প্রতিযুক্তিও ছিল। তৃণমূলের তরফে গত লোকসভা এবং বিধানসভা ভোটের উদাহরণ দিয়ে দাবি করা হচ্ছিল, অনেক ভোট পড়লেও এ রাজ্যে তা শাসকের পক্ষেই গিয়েছে বরাবর। বিজেপির পাল্টা যুক্তিতে আবার ছিল ২০১১ সালের ‘পরিবর্তনের ভোট’। সে বারও প্রচুর ভোট পড়েছিল এবং ৩৪ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে নতুন সরকার গড়েছিলেন মমতা। এ বারের ভোটে এসআইআর সুবিধা করে দিল বিজেপির।
- ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) যে হয়রানিকে প্রচারে হাতিয়ার করেছিল তৃণমূল, তা কাজে এল না। পশ্চিমবঙ্গবাসী ভোট দিলেন বিজেপির পক্ষেই। ফলে এ রাজ্যেও ‘ডবল ইঞ্জিন’ সরকার তৈরি হতে চলেছে। পশ্চিমবঙ্গ জয় করেছে বিজেপি। গত লোকসভা নির্বাচনেও যে দল সে ভাবে দাঁত ফোটাতে পারেনি, দু’বছরের ব্যবধানে তারাই ২০০-র গণ্ডি ছুঁয়ে ফেলেছে। জেলায় জেলায় পদ্মের ঝড়ে উড়ে গিয়েছেন তৃণমূল প্রার্থীরা।
-
পশ্চিমবঙ্গের বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল আরএন রবি, ইস্তফা না-দিলেও মমতা এখন ‘প্রাক্তন’ মুখ্যমন্ত্রী! রাজ্য কার?
-
বিজেপি মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে থাকবেন প্রধানমন্ত্রী মোদী! রাজ্যে প্রচারে এসে দিয়ে গিয়েছিলেন কথা
-
ভোট-পরবর্তী গোলমালে রুজু ২০০ এফআইআর! কেউ কেউ পরিস্থিতির সুযোগ নিয়ে অশান্তি পাকাতে চাইছেন: ডিজি সিদ্ধনাথ
-
‘কমিশন ১০টি গণনাকেন্দ্রের ছয় ঘণ্টার ফুটেজ দিক, দেখাক কিছু হয়নি, আমি মেনে নেব এটাই জনাদেশ’! চ্যালেঞ্জ অভিষেকের
-
৪৫ শতাংশের বেশি ভোট পেয়ে রাজ্যে ২০৭টি আসনে জয় পেল বিজেপি! ৮০টি আসনে জয়ী তৃণমূল, তাদের ভোটের হার কত