মুর্শিদাবাদের বহরমপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুব্রত মিত্রের সমর্থনে রোডশো চলছিল। তার মাঝেই হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন রোডশোয়ে উপস্থিত থাকা বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী। বিজেপি সূত্রে খবর, পরিস্থিতি দেখে কর্মসূচির মাঝপথেই তাঁকে তড়িঘড়ি বিশ্রামের জন্য অন্যত্র নিয়ে যাওয়া হয়। এর পরে মিঠুনকে ছাড়াই এগিয়ে যায় মিছিল।
বৃহস্পতিবার বহরমপুর গান্ধী কলোনি সার্কিট হাউসের সামনে থেকে বিজেপির রোডশো শুরু হয়েছিল। বিজেপি সূত্রে খবর, মিছিল নতুন বাজার এলাকায় পৌঁছোনোর পরেই অস্বস্তি বোধ করতে থাকেন মিঠুন। তাঁকে প্রাথমিক চিকিৎসার পরে তড়িঘড়ি বিশ্রামের জন্য নিয়ে যাওয়া হয়। মিঠুনকে ছাড়াই সুব্রত এবং বিজেপির অন্য নেতা-কর্মীরা খাগড়া চৌরাস্তার দিকে রওনা হন। বিজেপি সূত্রে খবর, গরমে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। কলকাতার দিকে রওনা হয়েছেন।
আরও পড়ুন:
বহরমপুরে বিজেপির সুব্রতের লড়াই কংগ্রেসের অধীর চৌধুরী এবং তৃণমূলের নাড়ুগোপাল মুখোপাধ্যায়ের সঙ্গে। তাঁর হয়েই বহরমপুরে বৃহস্পতিবার প্রচারে গিয়েছিলেন মিঠুন। সেখানে গিয়ে আচমকা অসুস্থ হয়ে পড়েন বলে খবর।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- প্রচলিত ধারণা অনুযায়ী, প্রচুর পরিমাণে ভোট পড়লে তা সাধারণত স্থিতাবস্থা বা প্রতিষ্ঠানবিরোধী হয়। অর্থাৎ, ক্ষমতাসীন সরকারের বিপক্ষে যায় জনতার রায়। তবে দীর্ঘলালিত এই ধারণার প্রতিযুক্তিও ছিল। তৃণমূলের তরফে গত লোকসভা এবং বিধানসভা ভোটের উদাহরণ দিয়ে দাবি করা হচ্ছিল, অনেক ভোট পড়লেও এ রাজ্যে তা শাসকের পক্ষেই গিয়েছে বরাবর। বিজেপির পাল্টা যুক্তিতে আবার ছিল ২০১১ সালের ‘পরিবর্তনের ভোট’। সে বারও প্রচুর ভোট পড়েছিল এবং ৩৪ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে নতুন সরকার গড়েছিলেন মমতা। এ বারের ভোটে এসআইআর সুবিধা করে দিল বিজেপির।
- ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) যে হয়রানিকে প্রচারে হাতিয়ার করেছিল তৃণমূল, তা কাজে এল না। পশ্চিমবঙ্গবাসী ভোট দিলেন বিজেপির পক্ষেই। ফলে এ রাজ্যেও ‘ডবল ইঞ্জিন’ সরকার তৈরি হতে চলেছে। পশ্চিমবঙ্গ জয় করেছে বিজেপি। গত লোকসভা নির্বাচনেও যে দল সে ভাবে দাঁত ফোটাতে পারেনি, দু’বছরের ব্যবধানে তারাই ২০০-র গণ্ডি ছুঁয়ে ফেলেছে। জেলায় জেলায় পদ্মের ঝড়ে উড়ে গিয়েছেন তৃণমূল প্রার্থীরা।
-
পশ্চিমবঙ্গের বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল আরএন রবি, ইস্তফা না-দিলেও মমতা এখন ‘প্রাক্তন’ মুখ্যমন্ত্রী! রাজ্য কার?
-
বিজেপি মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে থাকবেন প্রধানমন্ত্রী মোদী! রাজ্যে প্রচারে এসে দিয়ে গিয়েছিলেন কথা
-
ভোট-পরবর্তী গোলমালে রুজু ২০০ এফআইআর! কেউ কেউ পরিস্থিতির সুযোগ নিয়ে অশান্তি পাকাতে চাইছেন: ডিজি সিদ্ধনাথ
-
‘কমিশন ১০টি গণনাকেন্দ্রের ছয় ঘণ্টার ফুটেজ দিক, দেখাক কিছু হয়নি, আমি মেনে নেব এটাই জনাদেশ’! চ্যালেঞ্জ অভিষেকের
-
৪৫ শতাংশের বেশি ভোট পেয়ে রাজ্যে ২০৭টি আসনে জয় পেল বিজেপি! ৮০টি আসনে জয়ী তৃণমূল, তাদের ভোটের হার কত