Advertisement

নবান্ন অভিযান

ভোট হতে হবে অবাধ! রাজ্য পুলিশের ডিজি, মুখ্যসচিবদের নিশ্চিত করার নির্দেশ দিল কমিশন

নির্বাচন কমিশন নির্দেশ দিয়ে জানায়, পশ্চিমবঙ্গে স্বচ্ছ ভাবে ভোট করাতে হবে। ভোটারেরা যাতে ভোট দিতে যেতে ভয় না পান, তা দেখতে হবে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৬ ২৩:০৪

— প্রতীকী চিত্র।

পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট যাতে অবাধে, হিংসামুক্ত ভাবে সম্পন্ন করা যায়, তা নিশ্চিত করতে বলল নির্বাচন কমিশন। সেই নিয়ে রাজ্য পুলিশের ডিজি, মুখ্যসচিব, কলকাতা পুলিশের কমিশনার-সহ শীর্ষ প্রশাসন এবং পুলিশকর্তাদের শুক্রবার নির্দেশ দিয়েছেন মু্খ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার।

নির্বাচন কমিশন নির্দেশ দিয়ে জানায়, পশ্চিমবঙ্গে স্বচ্ছ ভাবে ভোট করাতে হবে। ভোটারেরা যাতে ভোট দিতে যেতে ভয় না-পান, তা দেখতে হবে। ভোটের সময়ে হিংসামুক্ত পরিবেশ তৈরি করতে হবে। ছাপ্পা ভোট, বুথ জ্যামিংয়ের মতো ঘটনা রুখতে হবে। এই বিষয়গুলি নিশ্চিত করার জন্য মুখ্যসচিব দুষ্মন্ত নারিওয়ালা, ডিজি সিদ্ধনাথ গুপ্ত, কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দ-সহ এডিজি, আইজি, জেলাশাসক, পুলিশ সুপারদের নির্দেশ দিয়েছে কমিশন।

মালদহে অশান্তির ঘটনা নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশের পরে বৃহস্পতিবারও রাজ্যের পুলিশ এবং প্রশাসনের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক করে কমিশন। দিল্লি থেকে ভার্চুয়াল মাধ্যমে হয় সেই বৈঠক। শুক্রবার আবার পুলিশ এবং প্রশাসনের কর্তাদের বার্তা দিয়েছে কমিশন।

সংক্ষেপে
  • প্রচলিত ধারণা অনুযায়ী, প্রচুর পরিমাণে ভোট পড়লে তা সাধারণত স্থিতাবস্থা বা প্রতিষ্ঠানবিরোধী হয়। অর্থাৎ, ক্ষমতাসীন সরকারের বিপক্ষে যায় জনতার রায়। তবে দীর্ঘলালিত এই ধারণার প্রতিযুক্তিও ছিল। তৃণমূলের তরফে গত লোকসভা এবং বিধানসভা ভোটের উদাহরণ দিয়ে দাবি করা হচ্ছিল, অনেক ভোট পড়লেও এ রাজ্যে তা শাসকের পক্ষেই গিয়েছে বরাবর। বিজেপির পাল্টা যুক্তিতে আবার ছিল ২০১১ সালের ‘পরিবর্তনের ভোট’। সে বারও প্রচুর ভোট পড়েছিল এবং ৩৪ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে নতুন সরকার গড়েছিলেন মমতা। এ বারের ভোটে এসআইআর সুবিধা করে দিল বিজেপির।
  • ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) যে হয়রানিকে প্রচারে হাতিয়ার করেছিল তৃণমূল, তা কাজে এল না। পশ্চিমবঙ্গবাসী ভোট দিলেন বিজেপির পক্ষেই। ফলে এ রাজ্যেও ‘ডবল ইঞ্জিন’ সরকার তৈরি হতে চলেছে। পশ্চিমবঙ্গ জয় করেছে বিজেপি। গত লোকসভা নির্বাচনেও যে দল সে ভাবে দাঁত ফোটাতে পারেনি, দু’বছরের ব্যবধানে তারাই ২০০-র গণ্ডি ছুঁয়ে ফেলেছে। জেলায় জেলায় পদ্মের ঝড়ে উড়ে গিয়েছেন তৃণমূল প্রার্থীরা।
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy