Advertisement
E-Paper

উত্তর ভারত জুড়ে ছড়িয়ে ছিল পাচারের চক্র! মধ্যপ্রদেশে বেআইনি আগ্নেয়াস্ত্র কারখানার সন্ধান পেল পুলিশ

প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, আধুনিক যন্ত্রপাতির সাহায্যে ওই অস্ত্র কারখানায় দেশি পিস্তল তৈরি হত। মধ্যপ্রদেশের পাশাপাশি প্রতিবেশী উত্তরপ্রদেশ, রাজস্থান, পঞ্জাবের দুষ্কৃতীদের সরবরাহ করা হচ্ছিল।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ মে ২০২৬ ১১:২৩

প্রতিনিধিত্বমূলক ছবি।

রাজস্থানের সীমানা লাগোয়া নিমুচ জেলায় একটি অবৈধ আগ্নেয়াস্ত্র তৈরির কারখানার সন্ধান পেল মধ্যপ্রদেশ পুলিশ। সম্প্রতি দেশি আগ্নেয়াস্ত্র-সহ এক ব্যক্তিকে গ্রেফতারের পর তাঁকে জেরা করে অস্ত্র কারখানাটির সন্ধান মেলে বলে মধ্যপ্রদেশ পুলিশের এক কর্তা জানিয়েছেন।

প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, আধুনিক যন্ত্রপাতির সাহায্যে ওই অস্ত্র কারখানায় দেশি পিস্তল তৈরি হত। পুলিশ সূত্রে খবর, মধ্যপ্রদেশের পাশাপাশি প্রতিবেশী উত্তরপ্রদেশ, রাজস্থান, পঞ্জাবের দুষ্কৃতীদের সরবরাহ করা হচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে মানাসা থানার পুলিশ অস্ত্রের কারবারি অন্তরিমাতা গ্রামের বাসিন্দা দুর্গা শঙ্কর সুতারকে গ্রেফতার করে এবং তাঁর কাছ থেকে একটি দেশি পিস্তল ও একটি কার্তুজ উদ্ধার করে। পুলিশ সুপার রাজেশ ব্যাস বলেন, ‘‘জেরার সময় সুতার পুলিশকে জানায় যে, সে একই গ্রামের বাসিন্দা নানালাল সিকলিগারের কাছ থেকে অস্ত্রটি কিনেছিল।”

এর পরে পুলিশ নানালালের বাড়িতে হানা দেয়, যেখানে একটি অবৈধ অস্ত্র তৈরির কারখানার সন্ধান মেলে। পুলিশ সুপার বলেন, ‘‘নানালাল ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তার খোঁজ চলছে। অভিযানে পুলিশ একটি গ্রাইন্ডার মেশিন, একটি লেদ মেশিন, একটি ওয়েল্ডিং মেশিন, পিস্তলের ব্যারেল এবং অবৈধ অস্ত্র তৈরিতে ব্যবহৃত অন্যান্য সরঞ্জাম ও যন্ত্রাংশ বাজেয়াপ্ত করেছে। প্রাথমিক তদন্তে ইঙ্গিত মিলেছে যে, আন্তর্রাজ্য আগ্নেয়াস্ত্র পাচারচক্রের সঙ্গে যোগ ছিল ওই অস্ত্রনির্মাতার।’’

fraud arms factory Arms Factory Fire Arms Madhya Pradesh
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy