Advertisement
১৪ এপ্রিল ২০২৬
মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৬ ১৪:৪৫
Share: Save:
না-জানলেই নয়
timer শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৬ ১৪:০৯ key status

‘বিজ্ঞপ্তি’ নিয়ে কমিশনকে তোপ মমতার

‘বিজ্ঞপ্তি’র ভাষা নিয়ে নির্বাচন কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর। তিনি বলেন, “ভাষার প্রয়োগ দেখুন। বলছে গরমে পুড়ে যাবে। যদি জ্বলে যায় বার্নল লাগিয়ে দাও, বোরোলিন লাগিয়ে দাও। সার্কুলার পাঠিয়ে এ সব বলা হচ্ছে। কাদের এত চমকাচ্ছেন? কাদের এত ভয় দেখাচ্ছেন? হিম্মত থাকলে সরাসরি মানুষের সঙ্গে লড়াই করুন।” 

timer শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৬ ১৩:৩৯ key status

‘বিকল্প মেশিনারি’ রাখার পরামর্শ

মুখ্যমন্ত্রীর অভিযোগ, তৃণমূলের বুথ এজেন্টরা যাতে ভোটকেন্দ্রে বসতে না-পারে, সেই কারণেই তাদের গ্রেফতার করার নির্দেশ দেওয়া হয়েছে। এই সূত্রেই তিনি বলেন, “প্যারালাল মেশিনারি (বিকল্প ব্যবস্থা) তৈরি রাখতে হবে। একজনকে গ্রেফতার করলে আর একজন থাকবে। মা-বোনেদের এজেন্ট থাকবে।” 

Advertisement
timer শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৬ ১৩:৩০ key status

‘বিহারের মহিলাদের বিজেপি বলছে সব ফিরিয়ে দিন’

মমতা বলেন, “আমরা লক্ষ্মীর ভান্ডার দিয়ে কেড়ে নিই না। আর বিজেপি বিহারে মহিলাদের ভোটের আগে টাকা দিয়ে এখন বলছে, সব ফিরিয়ে দিন।” 

timer শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৬ ১৩:১৫ key status

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে তোপ

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে তোপ দেগে মুখ্যমন্ত্রী বলেন, “নয়ডা জ্বলছে। আর এখানে যোগীবাবু এসে বলছেন বাংলায় বুলডোজ়ার চলবে।”

Advertisement
timer শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৬ ১৩:১২ key status

নাম তুলেই ছাড়ব!

মুখ্যমন্ত্রী মঞ্চের সামনে থাকা জনতাকে আশ্বস্ত করে বলেন, “আমি আপনাদের জন্য সুপ্রিম কোর্টে গিয়েছি। রাস্তাতেও আছি। যাঁদের নাম বাদ গিয়েছে, তাঁদের নাম তো তুলেই ছাড়ব, আজ না হোক কাল।” 

timer শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৬ ১৩:০৬ key status

‘দুরন্ত খেলে পগার পার করব’

বিজেপিকে তোপ দেগে  মমতা বলেন, “তোমরা ভাবছ, নো‌ংরা খেলা খেলবে? না, দুরন্ত খেলা খেলে তোমাদের পগার পার করব।” 

Advertisement
timer শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৬ ১৩:০২ key status

তৃণমূলের বুথ এজেন্টদের গ্রেফতার করার নির্দেশ দিয়েছে ওরা: মমতা

মমতা বলেন, “তৃণমূলের বুথ এজেন্টদের গ্রেফতার করার নির্দেশ দিয়েছে। যাতে তারা ভোটকেন্দ্রে বসতে না-পারে।” মুখ্যমন্ত্রী দলীয় কর্মীদের বিকল্প ব্যবস্থা নিয়ে রাখতে বলেন। 

timer শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৬ ১২:৫৭ key status

‘নোংরা গেম’ বিজেপির

পিংলার সভায় মুখ্যমন্ত্রী বলেন, “আমি অনেক দিন রাজনীতি করি। দীর্ঘ দিন সাংসদ, কেন্দ্রে মন্ত্রী ছিলাম। কিন্তু বিজেপির মতো নোংরা গেম (খেলা) আর কখনও কাউকে খেলতে দেখিনি।” 

timer শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৬ ১১:১৫ key status

পিংলায় সভা মুখ্যমন্ত্রীর

পশ্চিম মেদিনীপুরের পিংলায় কাচডিহা স্ট্যাক ইয়ার্ড মাঠে সভা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সবং কেন্দ্রের তৃণমূল প্রার্থী মানস ভুঁইয়া এবং পিংলা কেন্দ্রের প্রার্থী অজিত মাইতির সমর্থনে এই সভার আয়োজন করা হয়েছে। 

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy