নদিয়ার চাকদহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজস্ব চিত্র।
কালকেও তিন জন মারা গিয়েছেন। তাঁদের মেরে ফেলা হয়েছে। মুর্শিদাবাদ, কেশপুরের লোক। আমি এর প্রতিবাদ জানাই। আড়াইশো লোক মারা গিয়েছেন এসআইআর করতে গিয়ে। তাঁদের দিকে একটু তাকান। কারও নাম উঠেছে, কারও ওঠেনি। সে-ও আপনাদের প্রতিবেশী। আপনাদের লাইনে দাঁড় করিয়েছে। আপনারাও ভোটের লাইনে দাঁড়িয়ে এই অসম্মানের বদলা নিন। গণতন্ত্রের মাধ্যমে একটা করে ভোট দিন। একটা করে বদলা নিন। যাতে আগামী দিন বাংলাকে দখল করতে না পারে।
বাংলায় বিজেপিকে শূন্য করতে হবে, কোনও দলকে একটি ভোটও নয়। এ বারের ভোট ঠিকানা, গণতন্ত্র, ভাষা বাঁচাবার। সম্মান বাঁচানোর লড়াই।
কথা দিয়ে যাচ্ছি, একটা লোককেও বাংলা থেকে তাড়াতে দেব না! চাকদহ থেকে প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী মমতা। এক দিকে নাম কাটছে। অন্য দিকে লক্ষ লক্ষ সেন্ট্রাল ফোর্স পাঠাচ্ছে। আমাদের থাকতে দিতে হবে, খেতে দিতে হবে। তার পরেও বিজেপির হয়ে কাজ করবে।
অনেক নাম বাদ গিয়েছে, মুর্শিদাবাদ, মালদহ, উত্তর দিনাপুর, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়ায়। উকুন বেছে বেছে নাম বাদ দিয়েছে। বাগদায় মতুয়াদের নাম বাদ দিয়েছে। গাইঘাটা, চাকদহ, হরিণঘাটাতেও বাদ দিয়েছে।
কথা দিলে কথা রাখি। বিজেপির শুধু কথার ফুলঝুরি। চাকদহ থেকে তোপ মমতার।
নদিয়ার চাকদহের জনসভায় পৌঁছোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই জেলার তিন কেন্দ্র চাকদহ, হরিণঘাটা এবং কল্যাণীর তৃণমূল প্রার্থীর হয়ে নির্বাচনী জনসভা করছেন। তার পর তিনি যথাক্রমে বনগাঁ এবং হাবরায় জনসভা করবেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or
By proceeding you agree with our Terms of service & Privacy Policy