বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতির জন্য প্রতিটি দেশই আয়োজক দেশে গিয়ে শিবির করে। দু’তিন সপ্তাহের এই শিবিরে কোচেরা বেছে নেন প্রথম একাদশ। তৈরি হয় রণকৌশল। তার থেকেও গুরুত্বপূর্ণ আয়োজক দেশের আবহাওয়া এবং মাটির সঙ্গে মানিয়ে নেওয়া। এ বারও প্রতিযোগী ৪৮টি দেশ শিবিরের জন্য পছন্দ মতো জায়গা বেছে নিয়েছে।
চূড়ান্ত প্রস্তুতি শিবিরের গোপনীয়তা বজায় রাখতে চায় সব দল। যাতে খেলার ধরন, কৌশলের আঁচ না পায় প্রতিপক্ষ দলগুলি। গত বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা শিবির করবে কানসাস সিটিতে। সেখানকার স্পোর্টিং কেসি ট্রেনিং সেন্টারে খেতাব ধরে রাখার চূড়ান্ত প্রস্তুতি সারবেন লিয়োনেল মেসিরা। একই শহরে চূড়ান্ত প্রস্তুতি সারবে আলজেরিয়া। তারা বেছে নিয়েছে কানসাস বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো। আমেরিকার এই শহরেরই সোপি সকার ভিলেজে তাঁবু ফেলবে ইংল্যান্ড। নেদারল্যান্ডস ঘাঁটি গাড়ছে কানসাস সিটির কেসি কারেন্ট ট্রেনিং ফেসিলিটিতে। অর্থাৎ কানসাস সিটিকে বেছে নিয়েছে আর্জেন্টিনা-সহ চারটি দল।
ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরা বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতি নেবেন পাম বিচ গার্ডেন্সের গার্ডেন্স নর্থ কাউন্টি ডিস্ট্রিক্ট পার্কে। ব্রাজিল তাঁবু ফেলবে নিউ জার্সির কলম্বিয়া পার্ক ট্রেনিং ফেসিলিটি। নেমার জুনিয়রদের মতোই এই শহরে চূড়ান্ত প্রস্তুতি সারবে হাইতি। তারা বেছে নিয়েছে স্টকস্টোন বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো। গত বিশ্বকাপের চমক মরক্কো নিউ জার্সির দ্য পিঙ্গরি স্কুলে শিবির করবে। সেনেগাল বেছে নিয়েছে এখানকার রাটগার্স বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে।
বিশ্বকাপের দাবিদারদের মধ্যে স্পেন বেছে নিয়েছে চ্যাটানুগার বেলর স্কুল। কিলিয়ান এমবাপের ফ্রান্স বোস্টনের বেন্টলি বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত প্রস্তুতি নেবে। জার্মানি তাঁবু ফেলবে উইন্সটন সালেমের ওয়েক ফরেস্ট বিশ্ববিদ্যালয়ে।
অস্ট্রেলিয়া শিবিরের জন্য পছন্দ করেছে সান ফ্রান্সিসকো বে এলাকার ওকল্যান্ড রুটস ট্রেনিং ফেসিলিটিকে। এখানকারই স্পার্টান সকার কমপ্লেক্সে তাঁবু ফেলবে প্যারাগুয়ে। অস্ট্রিয়া প্রস্তুতি নেবে গোলেটার ইউসি সান্টা বারবারা হার্ডার স্টেডিয়ামে। গত বিশ্বকাপের আয়োজক কাতার পছন্দ করেছে এখানকারই ওয়েস্টমন্ট কলেজকে। বেলজিয়ামের পছন্দ রেনটনের সিয়াটল সাউন্ডার্স এফসি পারফরম্যান্স সেন্টার এবং ক্লাব হাউস। বসনিয়া প্রস্তুতি নেবে স্যান্ডির আরএসএল স্টেডিয়ামে। বিশ্বকাপের অন্যতম আয়োজক কানাডা ভ্যাঙ্কুভারের ন্যাশনাল সকার ডেভলপমেন্ট সেন্টারে। আইভোরি কোস্টের তাঁবু পড়ছে ফিলাডেলফিয়া ইউনিয়নে। কঙ্গোর ফুটবলারেরা অনুশীলন করবেন হিউস্টনের হিউস্টন ট্রেনিং সেন্টারে। কলম্বিয়া গুয়াডালাজারার অ্যাকাডেমিয়া অ্যাটলাস এফসিকে বেছে নিয়েছে শিবিরের জন্য। এখানকারই চিভাস ভার্দে ভ্যালেতে ঘাঁটি গাড়বে দক্ষিণ কোরিয়া। কেপ ভার্দে বেছে নিয়েছে টাম্পার ওয়াটার্স স্পোর্টসপ্লেক্সকে। কুরাকাও চূড়ান্ত অনুশীলন করবে বোকা র্যাটনের ফ্লোরিডা অ্যাটলান্টিক বিশ্ববিদ্যালয়ে। চেচিয়া বেছে নিয়েছে ডালাসের ম্যানসফিল্ড মাল্টিপারপাস স্টেডিয়ামে। সুইডেন অনুশীলন করবে ডালাসের এফসি ডালাস স্টেডিয়ামে। ইকুয়েডর প্রস্তুতি নেবে কলম্বাসের কলম্বাস ক্রু পারফরম্যান্স সেন্টারে। মিশর বেছে নিয়েছে স্পোক্যানের গনজ়াগা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে।
ঘানা বেছে নিয়েছে বোস্টনের ব্রায়ান্ট বিশ্ববিদ্যালয়। ইরান শিবির করছে মেক্সিকোর তিজুয়ানায়। জর্ডন বেছে নিয়েছে পোর্টল্যান্ড বিশ্ববিদ্যালয়কে। জাপান ঘাঁটি গাড়বে ন্যাশভিলের ন্যাশভিল এফসিতে। এশিয়ার আর এক দেশ সৌদি আরব প্রস্তুতি নেবে অস্টিন এফসি স্টেডিয়ামে। বিশ্বকাপের অন্যতম আয়োজক মেক্সিকো অনুশীলন করবে মেক্সিকো সিটির সেন্ট্রো ডে অল্টো রেন্ডিমিয়েন্টোয়। নরওয়ে তাঁবু ফেলবে গ্রিনসবোরো ইউএনসি গ্রিনসবোরোয়। নিউ জ়িল্যান্ড থাকবে সান দিয়াগো বিশ্ববিদ্যালয়ের টোরেরো স্টেডিয়ামে। সুইৎজারল্যান্ড সান দিয়াগোর এসডিজেএ-তে অনুশীলন করবে। পানামা অনুশীলন করবে নিউ টেকুমসেথের নোট্টাওয়াসাগা ট্রেনিং সেন্টারে। স্কটল্যান্ড শার্লট এফসিতে শিবির করবে।
আরও পড়ুন:
তিউনিসিয়া অনুশীলন করবে মন্টেরের রায়াডস ট্রেনিং সেন্টারে। তুরস্ক বেছে নিয়েছে মেসার অ্যারিজ়োনা অ্যাথলেটিক গ্রাউন্ড। উরুগুয়ে বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতি নেবে ক্যানকানের মায়াকোবা ট্রেনিং সেন্টারে। আর বিশ্বকাপের প্রধান আয়োজক দেশ আমেরিকা প্রস্তুতির জন্য বেছে নিয়েছে আরভিনের গ্রেট পার্ক স্পোর্টস কমপ্লেক্স। প্রথম বার বিশ্বকাপে সুযোগ পাওয়া এশিয়ার উজ়বেকিস্তান আটলান্টায় শিবির করবে। তাদের অনুশীলন হবে আটলান্টা ইউনাইটেড ট্রেনিং সেন্টারকে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ১১ জুন থেকে শুরু হবে ফুটবল বিশ্বকাপ। এ বার প্রথম ৪৮টি দেশকে নিয়ে প্রতিযোগিতা আয়োজন করছে ফিফা।
- আসন্ন ফুটবল বিশ্বকাপ হবে তিনটি দেশে। আমেরিকা, কানাডা এবং মেক্সিকো বিশ্বকাপের যৌথ আয়োজক। তিনটি দেশে আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠান করার পরিকল্পনা নিয়েছে ফিফা।
- বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হবে অ্যাজটেকা স্টেডিয়ামে। ১১ জুন মেক্সিকোর বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা।
-
চিকিৎসকদের পর্যবেক্ষণে মেসি, চোট কতটা গুরুতর জানাল ক্লাব, বিশ্বকাপের আগে বাড়ল উদ্বেগ
-
চোট থাকা ইয়ামালকে রেখেই ঘোষিত স্পেনের বিশ্বকাপ দল, নেই রিয়ালের কোনও ফুটবলার, সুযোগ বার্সেলোনার আট জনের
-
আমেরিকা থেকে বিশ্বকাপের প্রস্তুতি শিবির সরিয়ে নিল ইরান, ফিফার অনুমতি নিয়ে প্রতিবেশী দেশে হচ্ছে ঘাঁটি
-
বিশ্বকাপের আগে রাজনৈতিক মন্তব্য করে বিতর্কে এমবাপে, আমেরিকায় ফ্রান্সের শিবির নিয়ে উত্তেজনা তুঙ্গে, থাকছে বিশেষ ব্যবস্থা
-
জট কাটছে? ভারতে টেলিভিশনে দেখা যাবে বিশ্বকাপ ফুটবল, আগামী সপ্তাহেই ঘোষণা, দাবি ফেডারেশনের প্রাক্তন কর্তার