বৈভব সূর্যবংশীর জনপ্রিয়তা দেশের গণ্ডি ছাড়িয়ে এখন বিদেশেও। রাজস্থান রয়্যালস-সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচের আগে কিশোর ব্যাটারের জনপ্রিয়তায় নতুন মাত্রা যোগ হল। আইপিএলের এলিমিনেটর ম্যাচের আগে বৈভবের আইপিএল জার্সি পরে সমাজমাধ্যমে ছবি পোস্ট করেছেন ডব্লিউডব্লিউই তারকা ড্রিউ ম্যাকিনটায়ার।
গত বছর আইপিএলের নিলামের প্রথম আলোচনায় উঠে এসেছিল বৈভব। তখন তার বয়স ১৪। আগ্রাসী ব্যাটিংয়ের জন্য ক্রিকেটপ্রেমীদের কাছে অল্প দিনেই প্রিয় হয়ে উঠেছে বৈভব। আইপিএল এবং বয়সভিত্তিক আন্তর্জাতিক ক্রিকেটে একের পর এক সাফল্য পেয়েছে বৈভব। ১৫ বছর বয়সেই বৈভব এখন রাজস্থানের অন্যতম ভরসা। শুধু তাই নয়, বৈভবের জনপ্রিয়তাও বাড়ছে দ্রুত।
বৈভবের জার্সি পরে বুধবার সমাজমাধ্যমে ছবি পোস্ট করেছেন স্কটিশ পেশাদার কুস্তিগির ম্যাকিনটায়ার। সঙ্গে তিনি লিখেছেন, ‘‘একজনকে বেছে নিন।’’ তাঁর এই পোস্ট ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। ম্যাকিনটায়ার সম্ভবত কিশোর ব্যাটারের শক্তির কথা বোঝাতে চেয়েছেন। বয়সের অনুপাতে বেশ জোরে শট মারে বৈভব। তার ব্যাটে বল ঠিক মতো না লাগলেও ছয় হয়ে যায়। বিশ্বের সেরা বোলারদেরও রেয়াত করে না বিহারের ব্যাটার। আইপিএলে জসপ্রীত বুমরাহের মতো বোলারও আলাদা সমীহ আদায় করতে পারেননি বৈভবের থেকে। ভারতের কিশোর ব্যাটারের সাহসী এবং শক্তিশালী ব্যাটিংয়ে ম্যাকিনটায়ারও সম্ভবত মজেছেন। হায়দরাবাদ ম্যাচের আগে তাঁর এই পোস্ট আরও আত্মবিশ্বাসী করে তুলতে পারে বৈভবকে।
এ বারের আইপিএলে এখনও পর্যন্ত ১৪টি ম্যাচে ৫৮৩ রান করেছে বৈভব। একটি শতরান এবং তিনটি অর্ধশতরান এসেছে তার ব্যাট থেকে। বৈভবের গড় ৪১.৬৪। স্ট্রাইক রেট ২৩২.২৭।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
- এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
- আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি, পাঁচ বার করে ট্রফি জিতেছে চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্স। কলকাতা নাইট রাইডার্স জিতেছে তিন বার। গত বছর প্রথম বার ট্রফি জিতেছিল বেঙ্গালুরু।
-
১৬:৫৮
তাঁর নেতৃত্বে পর পর দু’বার ব্যর্থ কেকেআর, তবু অধিনায়কত্ব ছাড়তে নারাজ রাহানে, যুক্তিও দিলেন নাইটদের নেতা -
১৫:৩৮
কঠিন প্রশ্নে মেজাজ হারালেন ফিলিপস, কোহলিদের কাছে হেরে সাংবাদিককে কড়া জবাব গুজরাতের ক্রিকেটারের -
১২:০০
২৫ হাজার থেকে ২ লক্ষ, সমাজমাধ্যমে ক্রিকেটারদের গালি দেওয়ার জন্য ভাড়া পাওয়া যায় লোক! ক্রিকেটের অন্ধকার দিক প্রকাশ্যে -
১০:২৯
দুর্গাপুজোর সময়ে হতে পারে আইপিএল, জোড়া কারণে প্রতিযোগিতার সময় পিছিয়ে দিতে পারে বোর্ড, অপেক্ষা অনুমতির -
২৩:৪৬
কোহলির বেঙ্গালুরুর সামনে দাঁড়াতেই পারল না শুভমনের গুজরাত, একপেশে জয়ে আইপিএলের ফাইনালে গত বারের চ্যাম্পিয়নেরা