Advertisement
E-Paper

গবেষক চাই কল্যাণীর অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসে, কী ভাবে আবেদন?

ডিপার্টমেন্ট অফ পেডিয়াট্রিক্স-এর তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি। গবেষণা সংক্রান্ত প্রকল্পের কাজের জন্য নেওয়া হবে এই পদে। প্রকল্পটি স্পনসর করছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) বোর্ড।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ মে ২০২৬ ১৬:২৮
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

কল্যাণীর অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস-এর (এমস) তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে।

প্রজেক্ট রিসার্চ সায়েন্টিস্ট ১ এবং প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট ২ পদে কাজের সুযোগ রয়েছে। ডিপার্টমেন্ট অফ পেডিয়াট্রিক্স-এর তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি। গবেষণা সংক্রান্ত প্রকল্পের কাজের জন্য নেওয়া হবে এই পদে। প্রকল্পটি স্পনসর করছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) বোর্ড। নন-মেডিক্যাল বিভাগে কাজ করতে হবে প্রজেক্ট রিসার্চ সায়েন্টিস্টকে। প্রতি মাসে বেতন দেওয়া হবে ৫৬ হাজার টাকা। প্রার্থীর বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে। প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট ২ প্রতি মাসে বেতন পাবেন ২৮ হাজার টাকা করে। এই ক্ষেত্রেও আবেদনের বয়স ৩৫ বছর। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

আবেদন করবেন কী ভাবে?

প্রথমে এমস কল্যাণীর ওয়েবসাইটে (https://www.aiimskalyani.edu.in/) যাওয়া প্রয়োজন। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যেতে হবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র জমা দিতে হবে। ২২ মে আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তি থেকেই।

Job Vacancy Job Recruitment
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy