রাতে ভূমিকম্প কাঁপল উত্তরবঙ্গের বিস্তীর্ণ অংশ।
ভুটানের রাজধানী থিম্পু থেকে প্রায় ২২ কিমি অন্দরে কম্পনের উৎসস্থল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.৮। সীমান্তবর্তী এলাকায় ভূমিকম্প হওয়ার ফলে কম্পন অনুভূত হয় ভারত, চিন, বাংলাদেশ এবং নেপালের বেশ কিছু এলাকায়। উত্তরবঙ্গের পাশাপাশি অসম এবং মেঘালয়েও কম্পন অনুভূত হয়েছে।
আরও পড়ুন:
উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, মালদায় ভূকম্পন অনুভূত হয়েছে। এখনও ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া না গেলেও প্রবল বৃষ্টিপাতের পাশাপাশি ভূমিকম্প হওয়ায় ভূমিধসের আশঙ্কা রয়েছে।