রাষ্ট্রায়ত্ত সংস্থায় গবেষক প্রয়োজন। সিনিয়র রিসার্চ ফেলো হিসাবে নিযুক্ত ব্যক্তিকে নির্দিষ্ট সময়ের চুক্তিতে একটি গবেষণা প্রকল্পে কাজ করতে হবে। তবে, তাঁর বিশেষ কাজে দক্ষতা এবং পূর্ব-অভিজ্ঞতা থাকা চাই।
সিনিয়র রিসার্চ ফেলো নিয়োগ করবে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ (নাইপার), কলকাতা। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে, ফার্মাসি কিংবা ফার্মাকোলজি বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নদের উল্লিখিত কাজের জন্য বেছে নেওয়া হবে। শূন্যপদ একটি।
আরও পড়ুন:
প্রার্থীর ফার্মাকোলজির ইন ভিট্রো, ইন ভিভো নিয়ে গবেষণার পূর্ব-অভিজ্ঞতা থাকা চাই। এ ছাড়াও তাঁদের গবেষণাগারে প্রাণীদের নিয়ে কাজ করার দক্ষতা থাকতে হবে। সিনিয়র রিসার্চ ফেলো হিসাবে নিযুক্তের মোট এক বছরের চুক্তিতে কাজ চলবে। পরে ওই মেয়াদ আরও এক বছরের জন্য বৃদ্ধি পেতে পারে। প্রতি মাসের পারিশ্রমিক হিসাবে ৪২,০০০ টাকা বরাদ্দ করা হয়েছে।
অনূর্ধ্ব ৩৫ বছর বয়সিরা ওই পদে নিয়োগের জন্য আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের ফার্মাকোলজি এবং টক্সিকোলজি বিভাগের তরফে প্রার্থীদের যোগ্যতা যাচাইয়ের জন্য ইন্টারভিউ নেওয়া হবে। ইন্টারভিউ দিতে আগ্রহীদের ই-মেল মারফত আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ২৬ মার্চ।