মৎস্যবিজ্ঞান নিয়ে পড়াশোনা, বিশেষ গবেষণা প্রকল্পে যোগদানের সুযোগ দেবে রাষ্ট্রায়ত্ত সংস্থা। সংস্থার তরফে জানানো হয়েছে, প্রজেক্ট ফেলো হিসাবে নির্দিষ্ট সময়ের চুক্তিতে কাজ করতে হবে।
সেন্ট্রাল মেরিন ফিশারিজ় রিসার্চ ইনস্টিটিউট-এর গবেষণা প্রকল্পে ‘প্রজেক্ট ফেলো’ পদে নিয়োগ করা হবে। ওই পদে নিযুক্ত ব্যক্তির ইন্ডাস্ট্রিয়াল ফিশারিজ়, অ্যাকোয়াকালচার কিংবা সমতুল বিষয়ে স্নাতকোত্তর হতে হবে। এ ক্ষেত্রে মৎস্যবিজ্ঞান শাখার অধীনে উল্লিখিত বিষয়ে ডিগ্রি থাকলে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার মিলবে।
এ ছাড়াও প্রার্থীদের সাস্টেনেবল ফিশারিজ়, অ্যাকোয়াকালচার প্র্যাকটিসেস, ভ্যালু চেন, বিজ়নেস ডেভেলপমেন্ট, ইন্ডাস্ট্রি এক্সপোজ়ার, কোয়ালিটি অ্যাশিয়োরেন্স সংক্রান্ত কাজে পূর্ব-অভিজ্ঞতা থাকত হবে। তাঁদের বয়স ২১ থেকে ৪৫ বছরের মধ্যে হওয়া প্রয়োজন।
নিযুক্তের জন্য প্রতি মাসে পারিশ্রমিক হিসাবে ৪০ হাজার টাকা ধার্য করা হয়েছে। তাঁকে নির্দিষ্ট সময়ের চুক্তিতে গবেষণা প্রকল্পে কাজ করতে হবে। এ ক্ষেত্রে ওই মেয়াদ কাজের চাহিদার উপর নির্ভর করে বৃদ্ধি পেতে পারে।
আগ্রহীদের অনলাইন পোর্টাল মারফত আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ৩ মে। ইন্টারভিউয়ের জন্য সেন্ট্রাল মেরিন ফিশারিজ় রিসার্চ ইনস্টিটিউট-এ আসতে হবে। কবে ইন্টারভিউ নেওয়া হবে, সেই সংক্রান্ত তথ্য প্রার্থীরা ওয়েবসাইট মারফত জেনে নেওয়া যাবে।