রাষ্ট্রায়ত্ত সংস্থা হিন্দুস্তান কপার লিমিটেড-এ (এইচসিএল) রয়েছে চাকরির সুযোগ। এই মর্মে সম্প্রতি সংস্থার ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
এগ্জ়িকিউটিভ নেওয়া হবে। মাইনিং, জিয়োলজি, সেফটি অ্যান্ড ফায়ার সার্ভিসেস, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইনস্ট্রুমেন্টেশন, সিভিল, এনভায়রমেন্ট ম্যানেজমেন্ট, ফিন্যান্স, কর্পোরেট কমিউনিকেশন, এইচআর, কনসেন্ট্রেটর-সহ আরও বিভাগে নিয়োগ করা হবে কর্মী। মোট শূন্যপদ ৭০টি। আবেদনের জন্য স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক হতে হবে। পদের যোগ্যতার উপর ভিত্তি করে প্রার্থীর বয়স ৪০, ৪২ এবং ৪৭ বছরের মধ্যে হতে হবে। প্রতি মাসে বেতন দেওয়া হবে ৯৩,৪০০ টাকা থেকে ১ লক্ষ ৩০ হাজার ৭৬০ টাকার মধ্যে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।
আরও পড়ুন:
আবেদন করবেন কী ভাবে?
হিন্দুস্তান কপার লিমিটেড–এর (https://www.hindustancopper.com/) ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। ৫ জুন থেকে ২৫ জুনের মধ্যে আবেদনপত্র জমা দেওয়া প্রয়োজন। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তি থেকেই।