Advertisement
E-Paper

তরুণ পেশাদারদের খোঁজ চলছে আইসিএমআর অধীনস্থ সংস্থায়, বাণিজ্যে স্নাতকেরা পাবেন সুযোগ

ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) অধীনস্থ মুম্বইয়ের প্রতিষ্ঠানে তরুণ পেশাদার (ইয়ং প্রফেশনাল) নিয়োগ করা হবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:১০
ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)।

ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)। ছবি: সংগৃহীত।

ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) অধীনস্থ সংস্থায় কর্মখালি। সংশ্লিষ্ট সংস্থায় ইয়ং প্রফেশনাল প্রয়োজন। ওই পদে একজনকে নিয়োগ করা হবে।

ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইমিউনোহেমাটোলজি-তে নিযুক্ত ব্যক্তিকে কাজ করতে হবে। তাঁর জন্য প্রতি মাসে পারিশ্রমিক হিসাবে ৩০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। মোট এক বছরের চুক্তিতে কাজ করতে হবে। চাহিদার ভিত্তিতে ওই মেয়াদ আরও দু’বছরের জন্য বৃদ্ধি করা হতে পারে।

সংশ্লিষ্ট পদে নিযুক্তদের প্রতিষ্ঠানের বার্ষিক বাজেট নির্ধারণ, আর্থিক খতিয়ান, আয় ও ব্যয়ের রিপোর্ট তৈরি করতে হবে। তাই বাণিজ্যে স্নাতক হয়েছেন, এমন প্রার্থীরা তরুণ পেশাদার হিসাবে কাজের সুযোগ পাবেন। তবে, বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন বিষয়ে স্নাতককেও নিয়োগ করা হতে পারে। এ ক্ষেত্রে তাঁদের ফিন্যান্স ম্যানেজমেন্ট-এর কাজে পূর্ব-অভিজ্ঞতা থাকা প্রয়োজন।

আগ্রহীদের ২০ ফেব্রুয়ারির মধ্যে ই-মেল মারফত আবেদনপত্র জমা দেওয়া প্রয়োজন। ইন্টারভিউয়ের মাধ্যমে তাঁদের যোগ্যতা যাচাই করে নেওয়া হবে। তবে, এর আগে লিখিত পরীক্ষাও নেওয়া হতে পারে। এই বিষয়ে বিশদ জানতে আইসিএমআর-এর ওয়েবসাইটে প্রকাশিত মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।

Govt Job Vacancy 2026 Central Govt Job Alert
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy