Advertisement
E-Paper

হিসাবরক্ষক খুঁজছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, আবেদনের শর্ত কী? কোথায় হবে কর্মস্থল?

দি ইনস্টিটিউট অফ কোম্পানি সেক্রেটারিজ় অফ ইন্ডিয়া (আইসিএসআই) হিসাবরক্ষক পদে কর্মী নিয়োগ করবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১২:২৪

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

বাণিজ্যে ডিগ্রি রয়েছে? হিসাবরক্ষার কাজে পূর্ব অভিজ্ঞতা থাকলে চাকরি পেতে পারেন রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে। শূন্যপদ একটি।

দি ইনস্টিটিউট অফ কোম্পানি সেক্রেটারিজ় অফ ইন্ডিয়া (আইসিএসআই) হিসাবরক্ষক (অ্যাকাউন্ট্যান্ট) পদে কর্মী নিয়োগ করবে। ওই পদে নিযুক্তকে সংস্থার চেন্নাইয়ের দফতরে কাজ করতে হবে। নিযুক্তের জন্য প্রতি মাসের পারিশ্রমিক হিসাবে ৫০,০০০ টাকা বরাদ্দ করা হয়েছে।

এই পদে কাজ করতে আগ্রহীদের বাণিজ্যে স্নাতক হলেই চলবে না। আইসিএসআই কিংবা দি ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়া-র (আইসিএআই) সদস্যপদ থাকতে হবে। এ ছাড়াও হিসাবরক্ষার কাজে অন্তত পাঁচ বছরের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।

প্রার্থীদের বুককিপিং, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস, ট্যাক্সেশন, ক্যাশ ম্যানেজমেন্ট-এর মতো বিষয়ে দক্ষতা থাকতে হবে। বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে। অনলাইনে আগ্রহীরা আবেদনের সুযোগ পাবেন। এ জন্য তাঁদের সংস্থার ওয়েবসাইট-এর একটি নির্দিষ্ট পোর্টাল মারফত ফর্ম পূরণ করে সমস্ত তথ্য পাঠাতে হবে। আবেদনের শেষ দিন ২৭ ফেব্রুয়ারি।

The Institute of Company Secretaries of India
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy