Advertisement
E-Paper

অ্যাপের মাধ্যমে বাইক বুক, দু’চাকার যানে চড়তেই অদ্ভুত অভিজ্ঞতা তরুণীর! ভিডিয়ো দেখে নেটপাড়া বলল, ‘কপালের জোর’

সিমরন রেড্ডি নামের এক তরুণী ইনস্টাগ্রামে তাঁর অ্যাকাউন্ট থেকে একটি ভিডিয়ো পোস্ট করেছেন। ভিডিয়োয় দেখা গিয়েছে তরুণী অ্যাপের মাধ্যমে বাইক বুক করার পর তাতে চড়ে বসেন। তাঁর যাত্রাপথের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে তিনি জানান, তিনি চালকের কাছ থেকে যা ব্যবহার পেয়েছেন তা সমস্ত অ্যাপ বাইকচালকের থেকে আলাদা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ জুলাই ২০২৬ ১০:০৫

ছবি: সংগৃহীত।

অ্যাপের মাধ্যমে ক্যাব বা বাইকের পরিষেবা নিতে গিয়ে অনেক সময় নানা অবাঞ্ছিত পরিস্থিতির মুখোমুখি হন গ্রাহকেরা। বিশেষত মহিলারা। সমাজমাধ্যমে প্রায় প্রতি দিনই এমন ঘটনা প্রকাশ্য আসে যেখানে অ্যাপক্যাব বা অ্যাপবাইক চালকেরা যাত্রা সম্পূর্ণ হওয়ার পরও উত্ত্যক্ত করার চেষ্টা করেন মহিলা গ্রাহককে। সম্প্রতি সমাজমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিয়োয় উঠে এসেছে, এমনই একটি ঘটনা যেটি কিছুটা ব্যতিক্রমী। এক তরুণী বাইক পরিষেবার নেওয়ার সময় যা ব্যবহার পেলেন তা ক্যামেরায় ধরা পড়েছে। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

সিমরন রেড্ডি নামের এক তরুণী ইনস্টাগ্রামে তাঁর অ্যাকাউন্ট থেকে একটি ভিডিয়ো পোস্ট করেছেন। ভিডিয়োয় দেখা গিয়েছে, তরুণী অ্যাপের মাধ্যমে বাইক বুক করার পর তাতে চড়ে বসেন। তাঁর যাত্রাপথের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে তিনি জানান, তিনি চালকের কাছ থেকে যা ব্যবহার পেয়েছেন তা সমস্ত অ্যাপবাইক চালকের জন্য একটি ইতিবাচক দৃষ্টান্ত। পুরো যাত্রাপথে সিমরনের প্রতি অত্যন্ত ভদ্র, সম্মানজনক ও পেশাদার আচরণ করেন চালক। তাঁর এই সৌজন্য ও ব্যবহারে মুগ্ধ হয়ে তরুণী প্রকাশ্যেই চালকের প্রশংসা করতে শুরু করেন। ভিডিয়োয় ধরা পড়েছে, মহিলা যাত্রীর সঙ্গে যথেষ্ট দূরত্ব বজায় রাখতে এবং স্কুটারে মহিলা আরোহীকে ভাল ভাবে বসার জায়গা দিতে চালক বাইকের একেবারে সামনে এগিয়ে বসেন। এর পর তিনি পুরো যাত্রাপথে সিমরনের সঙ্গে একটি কথাও বলেননি। এতে সিমরন মুগ্ধ হন এবং তিনি এমন চালককে ‘বিরল’ বলে অভিহিত করেন।

ভিডিয়োটি পোস্ট করার সঙ্গে সঙ্গে ব্যাপক সাড়া মিলেছে। পোস্টটি করার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই তা এক কোটিরও বেশি বার দেখা হয়েছে। ২ লক্ষেরও বেশি লাইক জমা পড়েছে তাতে। নেটাগরিকদের অনেকেই ভিডিয়োটি দেখে সিমরনের সঙ্গে সহমত হয়েছেন। তাঁরা বাইকচালকের সৌজন্যের প্রশংসা করেছেন। আবার অনেক নেটমাধ্যম ব্যবহারকারী তাঁদের তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন মন্তব্য বিভাগে। এক নেটাগরিক লিখেছেন, ‘‘আপনি কপালগুণে এক জন ভাল চালক পেয়েছেন। কিন্তু অনেক গ্রাহকের অভিজ্ঞতা তেমন নয়।’’

App Bike Rapido Insta Reel

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy