Advertisement
E-Paper

প্রথম থেকে দশম শ্রেণির পড়ুয়াদের পাঠদানের কৌশল শেখাবে বিশেষ কোর্স! পাশ করতে হবে কোন পরীক্ষায়?

ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) চার বছরের ইন্টিগ্রেটেড টিচার এডুকেশন প্রোগ্রাম (আইটিইপি) কোর্সে ভর্তির প্রবেশিকার দিন ঘোষণা করেছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:২০

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

শিক্ষক হয়ে ওঠার লক্ষ্যে দ্বাদশ উত্তীর্ণ হওয়ার পরই বিশেষ কোর্স করার সুযোগ মিলতে পারে। এ জন্য ইন্টিগ্রেটেড টিচার এডুকেশন প্রোগ্রাম (আইটিইপি)-এর অধীনে স্নাতক স্তরে পড়াশোনা করতে হবে। তবে ওই কোর্সে ভর্তি হওয়ার জন্য ন্যাশনাল কমন এন্ট্রান্স টেস্ট (এনসিইটি) উত্তীর্ণ হওয়া আবশ্যক। ২০২৬-এ প্রবেশিকা আয়োজিত হতে পারে আগামী ১৭ এপ্রিল।

ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) সদ্যই এনসিইটি-র জন্য নাম নথিভুক্তিকরণের পোর্টাল চালু করেছে। ১০ মার্চ পর্যন্ত অনলাইনে আবেদন জানাতে পারবেন আগ্রহীরা। প্রার্থীদের কাছে মোট ১৩ টি ভাষায় কম্পিউটার বেসড টেস্ট (সিবিটি) দেওয়ার সুযোগ থাকছে। পরীক্ষায় ভাষার দক্ষতা, মূল বিষয় (ডোমেন সাবজেক্ট), জেনারেল টেস্ট এবং টিচিং অ্যাপটিটিউড সংক্রান্ত প্রশ্নও করা হবে।

এনসিইটি-তে উত্তীর্ণেরা বাছাই করা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান, আইআইটি, এনআইটি-তে ভর্তি হওয়ার সুযোগ পাবেন ইন্টিগ্রেটেড টিচার এডুকেশন প্রোগ্রাম-এর জন্য। তবে, প্রার্থীদের উচ্চ প্রাথমিক কিংবা সমতুল পরীক্ষায় ৫০ শতাংশের বেশি নম্বর থাকতে হবে।

২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকে ইন্টিগ্রেটেড টিচার এডুকেশন প্রোগ্রাম চালু হয়েছে। স্নাতক স্তরের এই কোর্সের মাধ্যমে প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণির পড়ুয়াদের পাঠদানের কৌশল, শিশুবিকাশ, শিক্ষাবিজ্ঞান সম্পর্কে শিখে নেওয়ার সুযোগ পাবেন। ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশনের তরফে এই কোর্সের পাঠ্যক্রম তৈরি করা হয়েছে।

অনলাইনে এনটিএ-এর ওয়েবসাইট মারফত আবেদনপত্র পাঠানো যাবে। আবেদনমূল্য হিসাবে ১,০০০ টাকা বরাদ্দ করা হয়েছে। ফি জমা দেওয়ার শেষ দিন ১১ মার্চ। আবেদনের তথ্যগত ত্রুটি সংশোধনের জন্য ১২-১৪ মার্চ পর্যন্ত আলাদা করে পোর্টাল চালু থাকবে।

Integrated Teacher Education Programme NCTE
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy