E-Paper

শহরে দু’টি অপমৃত্যু

অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে ঠাকুরপুকুর থানার পুলিশ।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ জুলাই ২০২৬ ০৯:১০

—প্রতীকী চিত্র।

বহুতলের দোতলা থেকে এক প্রৌঢ়কে অচৈতন্য অবস্থায় উদ্ধার করেছিল পুলিশ। এসএসকেএম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে জানান। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে চেতলা থানার দ্বারকানাথ ঘোষ লেনে। মৃতের নাম প্রদীপ্তরঞ্জন গুহ মুস্তাফি (৫১)। মৃত্যুর কারণ জানতে দেহটি ময়না তদন্তে পাঠিয়েছে পুলিশ। অন্য দিকে, বুধবারই বিকেলে পূর্ব বড়িশা এলাকায় বাড়ি থেকে উদ্ধার হয় ২৩ বছরের এক তরুণীর ঝুলন্ত দেহ। তাঁর নাম খুশি দত্ত। সুইসাইড নোট মেলেনি। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে ঠাকুরপুকুর থানার পুলিশ।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

police investigation Mysterious death

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy