কলকাতার কলেজে শিক্ষক নিয়োগ করা হবে। নিযুক্ত ব্যক্তিকে স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের কোর্সে শিক্ষকতা করতে হবে। শূন্যপদ একটি।
ইংরেজি ভাষা ও সাহিত্যের মতো বিষয়ে শিক্ষকতার সুযোগ রয়েছে। নিযুক্তকে স্থায়ী পদে পূর্ণসময়ের জন্য ফ্যাকাল্টি হিসাবে নিয়োগ করা হবে। তিনি স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে শিক্ষকতার সুযোগ পাবেন।
আরও পড়ুন:
এ জন্য ইংরেজি ভাষা ও সাহিত্যে এমফিল বা পিএইচডি করেছেন, এমন ব্যক্তিরা আবেদনের সুযোগ পাবেন। তাঁদের শিক্ষকতার পূর্ব-অভিজ্ঞতা থাকা প্রয়োজন। এ ছাড়াও প্রার্থীদের ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট), স্টেট এলিজিবিলিটি টেস্ট (সেট) কিংবা স্টেট লেভেল এলিজিবিলিটি টেস্ট (স্লেট)— এর মধ্যে যে কোনও একটিতে উত্তীর্ণ হওয়া প্রয়োজন।
প্রার্থীদের কলেজের ওয়েবসাইট মারফত আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের পোর্টাল ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত চালু থাকছে।