Advertisement
E-Paper

অস্থায়ী পদে শিক্ষক নিয়োগ করবে বেথুন কলেজ! আবেদনের সুযোগ পাবেন কারা?

বেথুন কলেজে অঙ্ক এবং কম্পিউটার সায়েন্স বিষয়ে শিক্ষকতার জন্য অস্থায়ী পদে শিক্ষক প্রয়োজন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৪৫

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

বেথুন কলেজে ‘টিচিং ফেলো’ প্রয়োজন। ওই কাজের জন্য স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নেরা আবেদনের সুযোগ পাবেন। শূন্যপদ দু’টি।

কলেজের তরফে অঙ্ক এবং কম্পিউটার সায়েন্স বিষয়ের জন্য স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নদের আবেদন গ্রহণ করা হবে। প্রার্থীদের উল্লিখিত বিষয়ে স্নাতকোত্তর স্তরে অন্তত ৫৫ শতাংশ নম্বর থাকা প্রয়োজন। এ ছাড়াও তাঁদের জাভা, পাইথন-এর মতো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ় এবং কোর অ্যালগরিদম বিষয়ে দক্ষতা থাকা চাই। প্রার্থীদের যোগ্যতা ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে নেওয়া হবে।

তবে, প্রার্থীদের ইন্টারনেট অফ থিংস (আইওটি), এমবেডেড সিস্টেমস, বিগ ডেটা অ্যানালিটিক্স, মোবাইল অ্যান্ড অয়্যারলেস কম্পিউটিং, ক্লাউড কম্পিউটিং-এর মতো প্রযুক্তি নির্ভর বিষয়ে জ্ঞান থাকলে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। নিযুক্তদের জন্য প্রতি মাসে ফেলোশিপ হিসাবে ১২,০০০ টাকা বরাদ্দ করা হয়েছে।

আগ্রহীদের একটি চিঠি লিখে আবেদনপত্র জমা দিতে হবে। তার সঙ্গে শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, কর্মজীবনের শংসাপত্রের মত নথি, যোগাযোগ সংক্রান্ত তথ্য থাকা চাই। কলেজে ঠিকানায় ডাকযোগে অথবা ই-মেল মারফত আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ১৭ ফেব্রুয়ারি।

Bethune College Govt Job Recruitment 2026 Govt Job Vacancy 2026
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy